Current date Sep 6, 2026
খেলা

শ্বাসরুদ্ধকর ম্যাচে মালয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক

প্রতিপক্ষ মালয়েশিয়া। এই দলটির সঙ্গেও শ্বাসরুদ্ধকর লড়াই করতে হলো বাংলাদেশ দলকে। এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে মাত্র ১১৬ রান করে পরাজয়ের মুখেই পড়ে গিয়েছিলো বাংলাদেশের ক্রিকেটাররা।

তবে শেষ মুহূর্তে সাইফ হাসান, রিশাদ হোসেন এবং আফিফ হোসেন ধ্রুবর দুর্দান্ত বোলিংয়ের ওপর ভর করে বাংলাদেশ মাত্র ২ রানে হারিয়েছে মালয়েশিয়কে। সে সঙ্গে সেমিফাইনালেও নাম লিখে নিলো সাইফ হাসানের দল।

অনেকটা নাটকীয়ভাবে মালয়েশিয়াকে ২ রানে হারিয়ে গেমস ক্রিকেটের সেমিফাইনালে উঠলো বাংলাদেশের ক্রিকেটাররা। জয়ের জন্য মাত্র ১১৭ রনের লক্ষ্যে ব্যাট করতে নেমে মালয়েশিয়ান ব্যাটার ভিরানদিপ সিংয়ের ব্যাটে নিশ্চিত জয়ের পথে চলে গিয়েছিলো মালয়েশিয়া। ভিরানদিপ সিং করেছিলেন ৩৯ বলে ৫২ রান। শেষ ওভারে তাকে আউট করে দেন আফিফ হোসেন। তার আউটের পরই মূলত বাংলাদেশের জয় নিশ্চিত হয়।

আজ (বুধবার) চীনের হাংজুতে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১১৬ রান করে। জবাবে মালয়েশিয়া ২০ ওভারে ৮ উইকেটে করে ১১৪ রান।

৩৮ রানে ৪ উইকেট ফেলে দেয়ার পর অনেকেই ভেবেছিলো, স্কোর ছোট হলেও জয়টা পেতে যাচ্ছে বাংলাদেশই। কিন্তু ভিরানদিপ সিং বিজয় উন্নিকে সঙ্গে নিয়ে দুর্দান্ত ব্যাটিং করেন। ৭২ রান পর্যন্ত টেনে নিয়ে যান তারা দু’জন। ৫ এবং ৬ নম্বর উইকেট পড়ে যায় এ সময়। এরপর আইনুল হাফিজকে সঙ্গে নিয়ে আবারও জ্বলে ওঠেন ভিরানদিপ সিং। ১১২ রান পর্যন্ত নিয়ে যান তার। ১৯ এবং ২০ তম ওভারে গিয়ে রিশাধ হোসেন এবং আফিফ হোসেন সেট দুই ব্যাটারকে তুলে নিলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

শেষ ওভারে মালয়েশিয়ার দরকার ছিল মাত্র ৬ রান। অধিনায়ক সাইফ হাসান বল তুলে দেন আফিফ হোসেনের হাতে। দুর্দান্ত বোলিং করে আফিফ শেষ ওভারে মাত্র ৪ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। মোট ৪ ওভার বল করে ১১ রান নিয়ে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন আফিফ।

এ জয়ে বাংলাদেশ টিকে রইলো গেমস পদক ধরে রাখার লড়াইয়ে। সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। আগামী ৬ অক্টোবর ভারতকে হারিয়ে ফাইনালে উঠলে রৌপ্য পদক নিশ্চিত হবে। হারলে লড়তে হবে ব্রোঞ্জ পদকের জন্য।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...