Current date Sep 7, 2026
অর্থনীতি

রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমির ওয়েবসাইট উদ্বোধন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : রূপালী ব্যাংক পিএলসি’র প্রশিক্ষণ সংক্রান্ত যাবতীয় তথ্য ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে শেয়ার করার উদ্দেশ্যে একটি নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। সোমবার(০১ মার্চ ) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের ৩য় তলায় এক অনুষ্ঠানের মাধ্যমে ওয়েবসাইটটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক।
এ সময় তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সর্বক্ষেত্রে আইসিটির ব্যবহার অবশ্যম্ভাবী। এই ওয়েবসাইট ব্যবহার করে ব্যাংকের প্রশিক্ষণার্থীগণ বিভিন্নভাবে উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, কাজী আবদুর রহমান ও হাসান তানভীর।
এছাড়াও মহাব্যবস্থাপক মো. হারুনুর রশিদ, মো. ফয়েজ আলম, মোহাম্মদ শাহেদুর রহমান, মো. ইসমাইল হোসেন শেখ, তানভীর হাসনাইন মইন, ট্রেনিং একাডেমির মহাব্যবস্থাপক ও প্রিন্সিপাল মোহাম্মদ সাফায়েত হোসেন, উপ-মহাব্যবস্থাপক মো. কাউসার মোস্তাফিজ ও মো. আনিছুর রহমানসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...