Current date Sep 6, 2026
রাজনীতি

আ. লীগ কোনো ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ কোনো অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে।

থাইল্যান্ড সফর নিয়ে আজ (বৃহস্পতিবার) গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে অনেক কিছু হয়েছে, যাতে নির্বাচনটা না হয়। আমার শক্তি দেশের জনগণ। জনগণের শক্তির ওপর আমি সবসময় বিশ্বাস করেছি এবং আমি এটাও বলতে চাই, জনগণ যতক্ষণ চাইবে ততক্ষণ ক্ষমতায় থাকব। কারণ আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সব সসময় মানুষের কল্যাণে কাজ করে যায় এবং সেটা প্রমাণিত সত্য। এ কারণে যত বাধা আসুক আমরা সেটা উতরে যেতে পারি। যত চক্রান্ত হোক সেটাকে পাশ কাটিয়ে আমরা দেশের মানুষকে নিয়ে বিজয় নিয়ে আসি। সেটা স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধের বিজয় থেকে শুরু করে নির্বাচন সবকিছুই, সেটা প্রমাণিত।

৭ জানুয়ারি ভোটে জনগণের ইচ্ছার প্রতিফল ঘটেছে উল্লেখ করে বঙ্গবন্ধুকন্যা বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেই নির্বাচন করেছি। ৭ জানুয়ারির নির্বাচন অন্য সব নির্বাচনের তুলনায় বেশি অবাধ, সুষ্ঠু এবং জণগণের ভোটের অধিকার নিশ্চিত করার নির্বাচন হয়েছে। ভোটে জনগণের ইচ্ছার প্রতিফলনটাই ঘটেছে।

যারা দেশের উন্নয়ন দেখে না তাদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, যারা গণতন্ত্র নেই, ভোটের অধিকার নেই বলে তারাই তো মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এটাই তো তারা ভুলে যায়। অনেকে নানা ধরনের কথা বলে। আজকে কেউ উন্নয়ন চোখে দেখে, কেউ দেখে না।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...