Current date Aug 2, 2026
Lead Newsবাংলাদেশ

ডেভিল হান্টে মোহাম্মদপুর-আদাবর থানা এলাকায় গ্রেফতার ২৫

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ কে এম মেহেদী হাসান বলেন, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় আদাবর থানা পুলিশ আদাবর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। একই সঙ্গে মোহাম্মদপুর থানা এলাকায় পৃথক আরেকটি অভিযানে মাদক বিক্রি ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করা হয়। এছাড়াও সন্ত্রাসবিরোধী আইন, ডিএমপি অধ্যাদেশে ও জিআর পরোয়ানা অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদকের অভিযোগে একজন, ডাকাতির প্রস্তুতি অভিযোগে সাতজন, সন্ত্রাসবিরোধী আইনে দুজন, ডিএমপি অধ্যাদেশে একজন ও জিআর পরোয়ানায় একজনকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- ইউসুফ (২১), অন্তর (২২), আজিজুল (২২), মানিক (২৭), মাহাবুব (১৮), আনোয়ার ওরফে কজি আনোয়ার (৩৫), মন্নান (২৪), শিহাব (২৩), হাসান (২৪), বাঁধন (২০), রুবেল (৩২), নুর হোসেন (২২)। তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এ কে এম মেহেদী হাসান।

এদিকে আদাবর থানা পুলিশ অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতররা হলেন- রাহিম (১৫), ইমন (১৫), মো. হোসাইন (১৫) তোফেল (২০); ওয়ারেন্টভুক্ত আসামি সৈয়দ আহম্মেদ উসামা, মাদক মামলায় নিয়াজ ওরফে মো. স্বপন কাজী ওরফে সিডি স্বপন (৪০), মো. জুবায়ের ইসলাম (৩১), মো. ফারুক (৪২), মো. মাসুম মিয়া (৩৪), মো. আনোয়ার হোসেন (৩৭); ছিনতাইয়ের চেষ্টা মামলায় মো. ফরিদ (২৮), মো. ইমন (২৮) ও অন্য এক মামলায় মো. আল-আমিন (১৯)।

এই অভিযান চলমান থাকবে বলেও জানান সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।

Share URL copied
Lead Newsবিশ্ব

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগ তুলে কিছু গোয়েন্দা নথি অবমুক্ত করেছেন। তবে তার...

Lead Newsবাংলাদেশ

চট্টগ্রামে লবণ কারখানায় আগুন, দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ছয় শ্রমিক। তাদের...

অর্থনীতি

রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র সহযোগী প্রতিষ্ঠান রূপালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (১৩ জুলাই) মতিঝিলস্থ প্রতিষ্ঠানটির...