Current date Sep 6, 2026
Lead Newsশিক্ষা

এইচএসসি পরীক্ষা শুরু ২৬ জুন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের এসএসসি পরীক্ষার সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। পরীক্ষা শুরুর তারিখ (১০ এপ্রিল) ঠিক থাকলেও সূচিতে কিছু জায়গায় পরিবর্তন এনেছে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ ‘আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি’।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়।

গত ১২ ডিসেম্বর প্রথম দফায় এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। তাতে ১০ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে ৮ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নতুন সূচি অনুযায়ী, তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ মে।

প্রথম প্রকাশিত এবং সংশোধিত সূচি বিশ্লেষণ করে দেখা যায়, ১০ এপ্রিল বাংলা প্রথমপত্র বিষয়ের পরীক্ষার মাধ্যমে এবারের এসএসসি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শুরুর এ সূচি একই রয়েছে।

প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী, ১৩ এপ্রিল বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা শুরুর কথা ছিল। এ পরীক্ষাটি ১৩ এপ্রিল হবে না। বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষাটি হবে ১৩ মে। অর্থাৎ তত্ত্বীয় পরীক্ষার সবশেষ দিন।

বাংলা দ্বিতীয়পত্রের এ পরিবর্তন ছাড়া সংশোধিত রুটিনের সঙ্গে প্রথম প্রকাশিত রুটিনের সব তারিখ ও সময়ের মিল রয়েছে।

আগের মতোই তত্ত্বীয় পরীক্ষা শেষে ১০ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ১৮ মের মধ্যে সবাইকে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...