Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের প্রধান কার্যালয় এখন ইউনুস ট্রেড সেন্টারে

URL copied
????????????????????????????????????
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

রূপালী ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়ের কার্যক্রম নতুন ঠিকানায় শুরু করেছে। রবিবার (০৪মে) রাজধানীর ৫২-৫৩, দিলকুশাস্থ ইউনুস ট্রেড সেন্টারে স্থানান্তরকৃত ঠিকানায় প্রধান কার্যালয়ের কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

প্রতিষ্ঠালগ্ন থেকে ব্যাংকের প্রধান কার্যালয় ’রূপালী ভবন’ ৩৪ দিলকুশায় নিজস্ব ভবনে কার্যাক্রম পরিচালনা করে আসছিল। কিন্তু ভবনটিতে রেট্টোফিটিং এবং অত্যাধুনিকভাবে গড়ে তোলার জন্য সংস্কার কার্যক্রম চলমান থাকায় প্রধান কার্যালয় ইউনুস ট্রেড সেন্টারে স্থানান্তর করা হয়েছে। সংস্কার কার্যক্রম শেষে ব্যাংক পুনরায় নিজস্ব ভবনে কার্যক্রম শুরু করবে বলে জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

এছাড়াও মহাব্যবস্থাপক ইয়াছমিন বেগম, মোহাম্মদ শাহেদুর রহমান, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মঈন উদ্দিন মাসুদ, মো. নোমান মিয়া, সালামুন নেছা, তানভীর হাসনাইন মঈন, শেখ মুনজুর করিম ও মো. মনিরুল হকসহ ব্যাংকের উর্ধতন কর্মকতরা এ সময় উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...