Current date Sep 7, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে বিষঁ দিয়ে জমির ধান পোড়ানো কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ১০

URL copied
Share URL copied

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের মুকসুদপুরে বিষঁ দিয়ে জমির ধান পোড়ানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ১০ জন আহত হয়েছে। রবিবার ( ১০ আগষ্ট সকালে)  উপজেলার পশ্চিম বাহাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পরে স্থানয়ীরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এই ঘটনায় কায়সার মাতুব্বর, আক্কাস সরদার, সারমিন আক্তার, বাকি শেখ, সাজেদা আক্তার, রিনা বেগম গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আহত আক্কাস  সরদার জানান, প্রতিপক্ষ সহিদ সরদার পূর্ব শত্রুতার জের ধরে আমার  প্রায় এক বিঘা জমির ধান বিষঁ দিয়ে পুড়িয়ে দিয়েছে।

আমি তার প্রতিবাদ করায় সহিদ সরদারের নির্দেশে সবর সরদার, বাদল সরদার, ইকলাস সরদার, মিছা সরদারসহ তার দলীয় লোকজন আমাদের উপর আক্রমণ করে আহত করেছে। মুকসুদপুর থানার এস আই অনক কুমার সাহা জানান, বাটিকামারী ইউনিয়নের পশ্চিম বাহাড়া গ্রামে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছাই।

বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে। এই ঘটনায় কয়েকজন আহতের খবর পেয়েছি৷  থানায় লিখিত অভিযোগ দায়ের হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...