Current date Sep 6, 2026
Lead Newsঅর্থনীতি

বিকাশ হিসাবে রেমিটেন্স জমা করার সুবিধা চালু করেছে রূপালী ব্যাংক

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

বিশ্বিবের ভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশীগণ এখন থেকে রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংকের চুক্তিবদ্ধ এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টাব্যাপী তাদের প্রিয়জনের বিকাশ হিসাবে রেমিটেন্স জমা করতে পারবেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এই সুবিধার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

এ সময় বিকাশ এর বাণিজ্যিক বিভাগের প্রবাসী আয় শাখার প্রধান মোহাম্মদ জাহিদুল আহসান ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তানভীর মাহমুদ উপস্থিত ছিলেন।

এখন থেকে মুহুর্তের মধ্যে গ্রাহকগণ তাদের প্রবাসের কাষ্টার্জিত টাকা জমা করতে পারবেন বিকাশ ওয়ালেটে। এর ফলে বৈদেশিক রেমিটেন্সে আসবে নতুন দিগন্ত।

এতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

এছাড়াও ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, মোহাম্মদ সাফায়েত হোসেন, সালামুন নেছা, মো. মনিরুল হক, মহাব্যবস্থাপক ও চীফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকার ও রেমিটেন্স বিভাগের প্রধান এ কে এম জাকির হোসেনসহ ব্যাংক এবং বিকাশ এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...