Current date Sep 6, 2026
Lead Newsঅর্থনীতি

বিজবাডি শুধু একটি প্রকল্প নয়, এটি তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন পূরণের সেতুবন্ধন

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক :

বিজবাডি হলো মিলেনিয়াম ফেলোশিপ এর অধীনে পরিচালিত একটি প্রজেক্ট। যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আখইয়ার মুশফিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত, যা বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্যোক্তাদের উন্নত করতে প্রতিজ্ঞাবদ্ধ। তার জন্য বিজবাডি লাঞ্চ করে প্রথম ওয়ার্কশপ সিরিজ “Ignite: A BizzBuddy Entrepreneurs Empowerment Series”। এর প্রথম সেশন গত সোমবার অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ২০৯ নম্বর কক্ষে সোমবার২৭ অক্টোবর ২০২৫) বিকেল ২:৩০ মিনিটে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে “Ignite: A BizzBuddy Entrepreneurs Empowerment Series” শীর্ষক বিশেষ আয়োজন।

উদ্যোক্তা উন্নয়ন ও তরুণ নেতৃত্ব বিকাশের লক্ষ্য নিয়ে আয়োজিত এই কর্মসূচির আয়োজন করে BizzBuddy, সহযোগিতায় ছিল Na shikhle kemne ki (NSKK), Economics Career Alliance (ECA), ঢাকা বিশ্ববিদ্যালয়।

মূল আলোচকবৃন্দ:
মোঃ মজিবর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, জনতা ব্যাংক পিএলসি
তিনি তরুণ উদ্যোক্তাদের জন্য “আর্থিক জ্ঞান (Financial Literacy)” বিষয়ক সেশন পরিচালনা করেন এবং ব্যবসা শুরু ও পরিচালনায় সঠিক আর্থিক পরিকল্পনার গুরুত্ব তুলে ধরেন।
ড. মেসবা ফারুকী, ব্যবস্থাপনা পরিচালক, মাল্টিফ্যাবস লিমিটেড
তিনি “ভবিষ্যৎ নেতাদের জন্য মেন্টরশিপ (Mentorship)” বিষয়ক সেশনে অংশ নেন এবং তরুণদের ব্যক্তিগত উন্নয়ন ও নেতৃত্বের দক্ষতা বিকাশে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।

বিশেষ আকর্ষণ:
সেশনে একটি প্রাণবন্ত কুইজ সেগমেন্ট পরিচালনা করেন হিমেল হাসান আকাশ, যা অংশগ্রহণকারীদের উদ্যোক্তা জ্ঞান ও ধারণা আরও দৃঢ় করতে সহায়তা করে।

প্রজেক্ট লিড আখইয়ার মুশফিকুর রহমান অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন, যেখানে তিনি Project BizzBuddy-এর উদ্দেশ্য, মিশন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন,

“BizzBuddy শুধু একটি প্রকল্প নয়, এটি তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন পূরণের সেতুবন্ধন। আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী নিজেকে একজন সক্ষম উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুক।

অনুষ্ঠানের সারসংক্ষেপ:
সেশনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উদ্যোক্তা হওয়ার বাস্তব দিক, নেতৃত্বের চ্যালেঞ্জ ও সুযোগ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন। বক্তারা তরুণ প্রজন্মকে নতুন ধারণা, উদ্ভাবন এবং ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানটি তরুণ উদ্যোক্তাদের জন্য একটি অনুপ্রেরণামূলক ও শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হচ্ছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...