Current date Oct 24, 2026
Lead Newsবাংলাদেশ

ঢাবি-জবির ভিসি নিয়োগ হতে পারে আজ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হতে পারে আজ। এ দুটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। সব ঠিক থাকলে ঈদের আগের শেষ কর্মদিবস হিসেবে সোমবারই (১৬ মার্চ) প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের সরকারি বিশ্ববিদ্যালয় শাখার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জাগো নিউজকে জানান, শিক্ষামন্ত্রীর দপ্তরে ১৫০ জন অধ্যাপকের তালিকা জমা পড়েছিল। মন্ত্রী তালিকা ও তাদের সিভিগুলো দেখে তা মার্কিং করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠান। সেখান থেকে প্রধানমন্ত্রী তার সিদ্ধান্ত জানিয়েছেন। এটি বিশ্ববিদ্যালয় দুটির আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন হয়ে আসলেই প্রজ্ঞাপন জারি করা হবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নতুন মুখ আসছে। বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে এ পদে নিয়োগ দেওয়া হতে পারে। তিনি বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে দায়িত্ব পালন করছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিমকে সরিয়ে দিয়ে তার জায়গায়ও নতুন মুখ আনা হবে। জবির উপাচার্য পদে আসতে পারেন বিশ্ববিদ্যালয়টির ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ও শিক্ষক সমিতির বর্তমান সভাপতি ড. মো. রইছ উদ্‌দীন।

অন্যদিকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদটি শূন্য হলে সেখানে নতুন কাউকে নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে আলোচনায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান। তিনিই বাউবির নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেতে পারেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...