Current date Sep 6, 2026
Lead Newsঅর্থনীতি

বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশ সরকারের সামাজিক সুরক্ষা ব্যবস্থার দক্ষতা, আওতা ও কার্যকারিতা বাড়াতে গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে। শুক্রবার (২৪ এপ্রিল) এডিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে

‘সেকেন্ড স্ট্রেংথেনিং সোশ্যাল রেজিলিয়েন্স প্রোগ্রাম’-এর সাবপ্রোগ্রাম-২ এর আওতায় এই সহায়তা দেওয়া হবে। এর লক্ষ্য হলো প্রতিরক্ষামূলক ও প্রতিরোধমূলক সামাজিক সুরক্ষা ব্যবস্থা জোরদার করে ঝুঁকিপূর্ণতা, বঞ্চনা ও দারিদ্র্যের ঝুঁকি কমানো। কর্মসূচিটি সামাজিক সুরক্ষা ব্যবস্থাপনা উন্নয়ন, এর আওতা ও পরিসর সম্প্রসারণ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা বাড়ানোর ওপর গুরুত্ব দিবে।

বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং বলেন, এই কর্মসূচি বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল কাঠামোর দিকে এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তিনি বলেন, বিশেষ করে নারীদের মতো ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য আওতা বাড়ানো এবং অবদানভিত্তিক সুরক্ষা ব্যবস্থা চালুর মাধ্যমে দারিদ্র্যের ঝুঁকি কমবে এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার হবে।

বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর আরও বলেন, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও সুষম সমৃদ্ধি নিশ্চিত করতে সক্ষম, দক্ষ ও অভিযোজনযোগ্য একটি ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশের সঙ্গে অংশীদার হতে পেরে এডিবি গর্বিত।

এই কর্মসূচির আওতায় অবদানভিত্তিক সামাজিক সুরক্ষা স্কিম চালু করা হবে, যা দীর্ঘমেয়াদে রাজস্বের ওপর চাপ কমাতে সহায়ক হবে। বিধবা ভাতা কর্মসূচির আওতা বাড়িয়ে অতিরিক্ত কমপক্ষে ২ লাখ ৫০ হাজার ঝুঁকিপূর্ণ নারীকে সহায়তা দেওয়া হবে। পাশাপাশি, জলবায়ু সহনশীল উদ্যোগের মাধ্যমে একটি মূল কর্মসংস্থানভিত্তিক কর্মসূচির আওতায় অভিযোজনযোগ্য সামাজিক সুরক্ষা আরও জোরদার করা হবে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের লক্ষ্যভিত্তিক পুনঃঅর্থায়ন স্কিমের মাধ্যমে নারী উদ্যোক্তাদের আর্থিক সেবায় প্রবেশাধিকার কমপক্ষে ১৫ শতাংশ বৃদ্ধি পাবে।

এই কর্মসূচির উদ্যোগগুলো ক্ষুদ্র পর্যায়ে উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধি, নারীদের শ্রমশক্তিতে অংশগ্রহণ বাড়ানো এবং দারিদ্র্য হ্রাসে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এর ফলে সামষ্টিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...