Current date Oct 22, 2026
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে ভুমি সেবা মেলার উদ্ভোধন

URL copied
Share URL copied

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি-

জনবান্ধব অটোমেটেড স্মার্ট ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভুমি ও সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিবাদ্য বিষয় সামনে রেখে ভূমি মেলা-২০২৬ উপলক্ষে মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় উপজেলা ভুমি অফিস চত্বর প্রাঙ্গণে গোপালগঞ্জ জেলা প্রশাসকের আয়োজনে ও মুকসুদপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৩দিনব্যাপী ভুমি মেলা উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভুমি)মো:আবিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু এবং সরকারী মুকসুদপুর কলেজের শিক্ষক সমিতির সাধারন সম্পাদক প্রভাষক মাহবুব হাসান বাবর।

এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম,যুগ্ম সম্পাদক মো: দেলোয়ার হোসেন ও সামচুল আরেফিন,সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ,প্রেসক্লাব মুকসুদপুরের সভাপতি আমজাদ হোসেন আমোদ,মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটের সভাপতি তারিকুল ইসলাম ও মুকসুদপুর রিপোর্টার্স ফোরামের সভাপতি সাঈদ আহমেদ টুটুল প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধনী ঘোষণা করেন। এরপূর্বে একটি র‍্যালী উপজেলা ভূমি অফিস চত্বরে প্রদক্ষিণ করা হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...