Current date Sep 6, 2026
Lead Newsবাংলাদেশ

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩

URL copied
Share URL copied

নাটোর প্রতিনিধি

নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার বন্দর আমতলা এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১ জুন) ভোর ৬টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোর শহরের আলাইপুর মহল্লার তৈয়ব আলীর ছেলে সাইফুল ইসলাম (২৬), সদর উপজেলার পিছলাবাড়ী গ্রামের মোতালেব হোসেনের ছেলে মুক্তার হোসেন (১৮) এবং লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে জীবন (১৮) ।

স্থানীয় সূত্র জানায়, সকালে বন্দর আমতলা এলাকায় একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী মুক্তার ও জীবন ঘটনাস্থলেই নিহত হন।

ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে গুরুতর আহত সাইফুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার শিকার ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...