Current date Sep 6, 2026
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন

URL copied
Share URL copied

আরেফিন মুক্তা (গোপালগঞ্জ) মুকসুদপুর প্রতিনিধি

গোপালগঞ্জ মুকসুদপুর পৌরসভার সদর বাজারে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ কসাইখানা নির্মাণের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আসিক কবির।

সোমবার (২ জুন) সকাল ১১টায় তিনি পৌর বাজার এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং কসাইখানা নির্মাণের জন্য উপযুক্ত স্থান নির্ধারণে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মুকসুদপুর পৌরসভাকে আরও আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার অংশ হিসেবে নির্ধারিত স্থানে পশু জবাই নিশ্চিত করতে একটি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ কসাইখানা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে যত্রতত্র পশু জবাই বন্ধ হবে এবং পরিবেশ দূষণ রোধের পাশাপাশি বাজারের সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব হবে।

পরিদর্শনকালে ইউএনও মুহাম্মদ আসিক কবির বাজারের বিভিন্ন সমস্যা পর্যবেক্ষণ করেন। তিনি ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের দ্রুত ফুটপাত খালি করার নির্দেশ দেন। এ সময় তিনি বলেন, সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখা প্রয়োজন। বাজারের শৃঙ্খলা ও সৌন্দর্য রক্ষায় সকল ব্যবসায়ীকে সহযোগিতা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুটুল বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মসিউর রহমান মিন্টু শরীফ, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আরেফিন মুক্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মতে, স্বাস্থ্যসম্মত কসাইখানা নির্মাণ এবং ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ বাস্তবায়িত হলে বাজারের পরিবেশ আরও সুন্দর, পরিচ্ছন্ন ও জনবান্ধব হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...