Current date Sep 6, 2026
Lead Newsবাংলাদেশ

অবৈধ পুশ-ইন ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

সব ধরনের অবৈধ পুশ-ইনের চেষ্টাকে বাধা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সীমান্তে আমাদের বর্ডার গার্ড সতর্ক আছে। সমস্ত অবৈধ পুশ-ইনের চেষ্টাকে আমরা বাধা দেব। এ পর্যন্ত তাই হয়েছে।

রোববার (৭ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এক সাংবাদিক প্রশ্ন করেন- আগামীকাল থেকে চারদিনের বিজিবি ও বিএসএফের ডিজি পর্যায়ের বৈঠক হবে নয়াদিল্লিতে। এমন একটা সময়ে বৈঠক হচ্ছে যখন পুশ-ইনের বিষয় বেশি আলোচনায়।

এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ডিজি লেভেলের মিটিংটা একবার বাংলাদেশে হয়, আর একবার ভারতে হয়। এবার আমাদের ভারতে যাওয়ার পালা। ভারতে সমস্ত বিষয়গুলো আলোচনা হবে। এটাকে ডিজিএলটি বলা হয়, ডিজি লেভেলের টক। সেই টকের সিদ্ধান্তগুলো সেখানে সামারাইজ করে সিগনেচারের বিষয় আছে, সেটা আগে আলোচনা হোক, দেখি।’

তিনি বলেন, সীমান্তের সমস্ত বিষয় আলোচনা হবে। আমরা ডিপ্লোমেটিক চ্যানেলে এগুলো আলাপ-আলোচনা করে সমাধানের চেষ্টা করছি এবং আমাদের বর্ডার গার্ড সতর্ক আছে। সমস্ত অবৈধ পুশ-ইনের চেষ্টাকে আমরা বাধা দেব। এ পর্যন্ত তাই হয়েছে। তবে বিষয়গুলো ডিপ্লোমেটিক চ্যানেলে আলোচনার মাধ্যমে সমাধান করা প্রাথমিকভাবে আমাদের প্রয়োজন।

জানা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন আগামী ৮ থেকে ১১ জুন ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। চার দিনব্যাপী এ সম্মেলনে সীমান্ত-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নেবে।

অন্যদিকে, বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে সম্মেলনে অংশ নেবে ভারতীয় প্রতিনিধিদল।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...