Current date Sep 6, 2026
Lead Newsঅর্থনীতি

পশারগাতী ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম ফকিরের পদত্যাগ

URL copied
Share URL copied

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম ফকির দলীয় পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (৯ জুন) মুকসুদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ সিরাজুল ইসলাম ফকির বলেন, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন। এছাড়া সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড, নীতি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে তার আদর্শ, ব্যক্তিগত বিশ্বাস ও বিবেকের অমিল সৃষ্টি হয়েছে। এ কারণে তিনি পশারগাতী ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদকসহ দলীয় সকল পদ ও দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছেন।

লিখিত বক্তব্যে তিনি আরও জানান, আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক থাকবে না। ভবিষ্যতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় তিনি একজন সচেতন নাগরিক হিসেবে কাজ করে যাবেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কল্যাণে কাজ করাই হবে তার ভবিষ্যৎ লক্ষ্য।

উল্লেখ্য, মোঃ সিরাজুল ইসলাম ফকির মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়নের জানবাগ গ্রামের বাসিন্দা। তিনি তার সিদ্ধান্তের বিষয়টি দলীয় নেতৃবৃন্দকে লিখিতভাবে অবহিত করেছেন বলে জানিয়েছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...