Current date Aug 3, 2026
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

URL copied
Share URL copied

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুকসুদপুরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান ইসলাম শোভন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাঃ দীপ সাহা। এ সময় উপস্থিত ছিলেন ডাঃ জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম এবং সহ-সভাপতি হাফিজুর রহমান লেবু।

এছাড়াও উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা মাতৃদুগ্ধ পান করানোর বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

নিজস্ব প্রতিবেদক বন্যা-পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৬ সালের এইচএসসি ও...

Lead Newsবিশ্ব

ইরানে বেসামরিক অবকাঠামোতে মার্কিন হামলা, পাল্টা হামলা তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণাঞ্চলের একাধিক শহর, বন্দর, রেলপথ, বিমানবন্দর ও বিদ্যুৎ অবকাঠামো নতুন করে হামলার...

Lead Newsবিশ্ব

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগ তুলে কিছু গোয়েন্দা নথি অবমুক্ত করেছেন। তবে তার...