Current date Nov 18, 2026
Lead Newsবাংলাদেশ

মিরপুরের অবস্থা একেবারে স্বাভাবিক: পুলিশ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকরা সড়কে নামার চেষ্টা করলেও বর্তমান অবস্থা একেবারে স্বাভাবিক বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) ক্রাইম প্রিভেনশন-উত্তর মো. মহিদুল ইসলাম।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে মিরপুর গোলচত্বর এলাকায় উপস্থিত হয়ে এসব বলেন তিনি।

মো. মহিদুল ইসলাম বলেন, মিরপুরের অবস্থা একেবারে স্বাভাবিক। সকাল থেকে কোথাও কোনো ধরনের সড়ক অবরোধ বা শ্রমিকদের রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টির ঘটনা ঘটেনি। তবে বিভিন্ন জায়গায় কিছু শ্রমিক সড়কে নামার চেষ্টা করেছেন। বিশেষ করে রূপনগর, মিরপুর-১, মিরপুর-১১ ও কাফরুল রোডের বিভিন্ন ফিডার সড়কে ভেতরে ভেতরে জমায়েত হওয়ার চেষ্টা করেন তারা। পুলিশ তাদের বুঝিয়ে ফিরিয়ে দিয়েছে।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিরপুর বিভাগের বিভিন্ন এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন ছিল। পুলিশ কর্মকর্তারাও মাঠে উপস্থিত ছিলেন। যেন কেউ শ্রমিকদের উসকানি দিয়ে সড়কে নামিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে, যান চলাচল বন্ধ করতে না পারে কিংবা রাষ্ট্রীয় সম্পদ ও সম্পত্তির ক্ষতি করতে না পারে, সেজন্য সতর্ক অবস্থানে ছিল পুলিশ।

আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দু-চারজনকে আটক করা হয়ে থাকতে পারে। তাদের জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে, তারা পোশাকশ্রমিক কি না, অন্য কোনো এলাকা থেকে এসেছেন কি না। তারা সাধারণ মানুষ হলে ছেড়ে দেওয়া হবে। তবে কারও বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মিরপুরের সার্বিক পরিস্থিতি তুলে ধরে এই পুলিশ কর্মকর্তা বলেন, সকাল থেকেই যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও সড়ক অবরোধ, রাস্তা বন্ধ বা বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। পুরো পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।

শ্রমিকদের আন্দোলনের বিষয়ে মো. মহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে মজুরি বোর্ড গঠন হয়েছে এবং এ বিষয়ে অগ্রগতিও রয়েছে। তাই এই আন্দোলনের আর যৌক্তিকতা নেই বলে মনে করে পুলিশ। এরপরও কেউ উসকানি দিয়ে বিশৃঙ্খলা, অরাজকতা বা নাশকতার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা আইন লঙ্ঘনের চেষ্টা করবে, তাদের অপরাধী হিসেবে বিবেচনা করে আইনের আওতায় আনা হবে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

সয়াবিন তেলে বিষাক্ত ধাতু থাকার খবর অপপ্রচার: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক দেশের বাজারে বিক্রি হওয়া সয়াবিন তেলে মাত্রাতিরিক্ত লেডসহ (সিসা) বিভিন্ন বিষাক্ত ভারী ধাতুর প্রস্তুতির খবরকে অপপ্রচার বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য...

অর্থনীতি

ফেনীতে পপুলার লাইফের বীমা দাবীর ২ কোটি ৫৩ লক্ষ৪৭ হাজার টাকার চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ফেনী অঞ্চলের বীমা গ্রাহকের বীমাদাবীর ২ কোটি ৫৩ লক্ষ ৪৭ হাজার টাকার চেক হস্তান্তর ও ব্যবসা...