Current date Aug 17, 2026
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্ধযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

URL copied
Share URL copied

দেলোয়ার হোসেন স্টফ রিপোটার

গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় মৎস্য পক্ষ উদ্ধযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
‘রুপালি মৎস্যের স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয়
মৎস্য পক্ষ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা
পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ
করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের বিজয় সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা
মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে সভাটি সঞ্চালয়না করেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা
কর্মকর্তা এসএম মাহাতাবউদ্দিন।সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো.
আজিজুল ইসলাম।

সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন,
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, ওসি (তদন্ত) মো. মতিয়ার রহমান,
উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার টুল্টু
বিশ্বাস, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা সাইফুল ইসলামসহ অনেকে মৎস্যজীবী অচিন্ত বাড়ৈ প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির বলেন, মৎস্য উৎপাদন, সংরক্ষণ ও
বাজারজাতকরণের ক্ষেত্রে কঠোর নজরদারি করতে হবে বলেন অতিরিক্ত কীটনাশক ও ওষুধ ব্যবহার করা
যাবে না। এতে মাছে বিষক্রিয়া সৃষ্টি হতে পারে, যা মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গের ওপর
দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

মৎস্যজীবীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা চায়না দুয়ারি জালসহ ক্ষতিকর জাল
কিংবা বৈদ্যুতিক শক ব্যবহার করে মৎস্য শিকার করে, তাদের পরিচয় ও অবস্থান সম্পর্কে
প্রশাসনকে অবহিত করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।আলোচনা সভা শেষে
মৎস্য খাতে অবদানের উপজেলার তিনজন শ্রেষ্ঠ মৎস্যজীবীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Share URL copied
Lead Newsবিশ্ব

বিশ্ববাজারে কমলো তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমানোর মধ্যস্থতা চলছে- এমন খবরে মঙ্গলবার (২০ জুলাই)...

Lead Newsখেলা

আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ফুটবল কখনো কখনো সাহসের পুরস্কার দেয়, কখনো আবার নির্মমতার গল্প লেখে। মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে ১০ জন নিয়ে প্রাণপণ লড়াই করেছে আর্জেন্টিনা।এমিলিয়ানো...

Lead Newsবিশ্ব

ইরানের বন্দর আব্বাস ও কেশম দ্বীপে হামলা, নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের নতুন দফার বিমান হামলায় রোববার (১৯ জুলাই) ভোরে ইরানের কেশম দ্বীপে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। একই সময়ে দক্ষিণাঞ্চলীয়...