Current date Oct 3, 2026
Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে চালু হলো চেকবিহীন নগদ উত্তোলন সেবা -‘Cash By QR,

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র গ্রাহকদের জন্য চালু হয়েছে চেকবিহীন নগদ টাকা উত্তোলন সেবা। এখন থেকে গ্রাহকরা রূপালী ই-ব্যাংক অ্যাপ ব্যবহার করে ব্যাংকের যেকোনো শাখা থেকে কোনো ধরনের চার্জ ছাড়াই মাত্র ২ মিনিটে নগদ টাকা উত্তোলন করতে পারবেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) রাজধানীর দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সেবার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

চেকবিহীন টাকা উত্তোলনের জন্য গ্রাহককে সংশ্লিষ্ট শাখায় প্রদর্শিত কিউআর কোড স্ক্যান করে রূপালী ই-ব্যাংক অ্যাপের মাধ্যমে ‘Cash By QR’ ফিচার ব্যবহার করতে হবে।এরপর শাখার ক্যাশ কাউন্টারে উত্তোলনের পরিমাণ ও অ্যাপ্রুভাল কোড প্রদান করে নগদ টাকা গ্রহণ করা যাবে।

অনুষ্ঠানে ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, সালামুন নেছা ও মো. মইন উদ্দিন মাসুদ এবং উপমহাব্যবস্থাপক মো. আনিছুর রহমান, মো. আবদুল মান্নান মিয়া ও মোল্লা রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবিশ্ব

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত ৫ লাখ রুশ নিহত : যুক্তরাজ্যের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে চার বছরে রুশ শিবিরে নিহত হয়েছেন প্রায় ৫ লাখ মানুষ। এই নিহতদের...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়েব্যবসা পর্যালোচনা সভা চট্টগ্রাম পিএইচপি টাওয়ারের কনফারেন্স রুমে অনুষ্ঠিতহয়। অনুষ্ঠানে প্রধান অতিথি...

বাংলাদেশ

মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দেলোয়ার হোসেন, স্টাফ রিপোটার স্লোগানে স্লোগানে মুখর রাজপথ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ।প্রতি বছরের মতো এবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে ৫...