Current date Sep 2, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

URL copied
Share URL copied

দেলোয়ার হোসেন, স্টাফ রিপোটার

স্লোগানে স্লোগানে মুখর রাজপথ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ।
প্রতি বছরের মতো এবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে ৫ দিনব্যাপী কর্মসূচি পালন করবে
বিএনপি। চারবার রাষ্ট্রক্ষমতায় থাকা দলটি ৪৯ বছরে পা রাখছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকেই
উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা মুকসুদপুর কমলাপুর বাস স্টেশন এলাকায় জড়ো হতে
থাকেন। উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী
অংশগ্রহণে একপর্যায়ে জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা।হাতে জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন।
চারদিক থেকে মিছিল নিয়ে ছুটে আসছেন নেতাকর্মীরা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর
৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমনই উৎসবমুখর পরিবেশে গোপালগঞ্জের মুকসুদপুরে অনুষ্ঠিত হয়।
উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিকাল ৩টায়
মুকসুদপুর কমলাপুর বাস স্টেশন থেকে গোপালগঞ্জ- ১ আসনের এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী
কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো: সেলিমুজ্জামান সেলিমের নেতৃত্ব একটি বর্ণাঢ্য র‌্যালি বের
হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে
নেতাকর্মীদের অংশগ্রহণে মুকসুদপুর শহরের প্রধান প্রধান সড়কে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ
মুকসুদপুর কলেজ মোড় বিশ্ব রোড বাসস্ট্যান্ডে র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় মুকসুদপুর
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক
সম্পাদক শামা ওবায়েদ ইসলাম (রিংকু) এম,পি। প্রধান বক্তা ছিলেন গোপালগঞ্জ- ১ আসনের মাননীয় সংসদ
সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো: সেলিমুজ্জামান সেলিম।


এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: তারিকুল ইসলাম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন
মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র মো: সাজ্জাদ করিম মন্টু, গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য
আজিজ মাস্টার, ইউপি সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম লিটু, ইউপি চেয়ারম্যান ও গোবিন্দপুর
ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ওবায়দুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মীর, খান্দারপাড়

ইউনিয়ন বিএনপির আহবায়ক মো: সাহিদুল ইসলাম মুন্সী, সাবেক চেয়ারম্যান তবিবুর রহমান ফাকের,
সাবেক চেয়ারম্যান শংকর বাড়ৈ, সাবেক চেয়ারম্যান দীনেশ মন্ডল, উপজেলা বিএনপির সহ-সভাপতি
মহসিন সরদার, মুকসুদপুর পৌর বিএনপির সাবেক আহবায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, মুকসুদপুর
পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুল্টু বিশ্বাস,সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা
যুবদলের আহবায়ক আসাদ সিকদার, সদস্য সচিব মাহফুজ হাসান মৃধা, মুকসুদপুর পৌর যুবদলের
আহবায়ক সাইদুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব ও সদস্য
সচিব আব্দুল কাইয়ুম মুন্সী ও উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রুইন প্রমুখ। উপজেলার ও পৌর
বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি কে কেন্দ্র করে বিকাল
থেকে রাত পর্যন্ত মুকসুদপুর জুড়ে ছিল নেতাকর্মীদের উপস্থিতি। র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শেষ হয় ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...