Current date Oct 12, 2026
Lead Newsআইন-আদালত

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, আয়াস-রিমিসহ চারজন রিমান্ডে

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার চার আসামিকে রাষ্ট্রদ্রোহ মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১১ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম-০৩) জসিতা ইসলাম এই আদেশ দেন।

এর মধ্যে মো. সাকিবুস হাসান ও আল নূর মোহাম্মদ আয়াসের তিনদিন করে এবং মো. সুজন মিয়া ও মারজিয়া খন্দকার রিমির দুদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

সিএমএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন এ তথ্য জানান।

এদিন তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল গাফফার হিমেল।

রিমান্ড আবেদন থেকে জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক ফুটপাতের হকার উচ্ছেদের ধারাবাহিকতায় শিল্পকলা একাডেমির বিপরীত পাশে গণপূর্তের সীমানা প্রাচীরে বাংলাদেশ শিল্প, সংস্কৃতি ও সাহিত্য বিষয়ক বিভিন্ন গ্রাফিতি অঙ্কন করা হয়।

গত ৯ অক্টোবর আসামি আল নূর মোহাম্মদ আয়াস ওই গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘোষণা দেন।
এরই ধারাবাহিকতায় ১০ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে আসামিরা সেখানে জড়ো হন।

আসামি সাকিবুল হাসান সেখানে উসকানিমূলক বক্তব্য দেন।
অন্যদিকে আসামি মারজিয়া খন্দকার রিমি বলেন, আমরা এখানে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি। রবীন্দ্রনাথের জমিদারিতে মুসলমানদের ওপর অত্যাচার নিপীড়ন চালানো হয়েছে। এই নিপীড়ক রবীন্দ্রনাথের ছবি বাংলাদেশের কোনো দেয়ালে দেখতে চাই না। এই কথা বলে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালো কালি মেখে দেন।

এ ছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে অনুভূতিতে আঘাত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টার অভিযোগও আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে আসামিরা দৌড়ে পালানোর চেষ্টা করেন।

এ ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, উসকানি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দণ্ডবিধির ১২০খ, ১৫৩ক এবং ২৯৫ক ধারায় শাহবাগ থানায় এই মামলাটি (মামলা নং-১১) দায়ের করা হয়।

এ ছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে অনুভূতিতে আঘাত ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টার অভিযোগও আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে আসামিরা দৌড়ে পালানোর চেষ্টা করেন।

এ ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, উসকানি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দণ্ডবিধির ১২০খ, ১৫৩ক এবং ২৯৫ক ধারায় শাহবাগ থানায় এই মামলাটি (মামলা নং-১১) দায়ের করা হয়।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ফরিদপুর বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক শনিবার (১৯ সেপ্টেম্বর) রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা ফরিদপুর...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের বগুড়ার বীমা দাবীর ২ কোটি ৩৭ লক্ষ টাকার চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বগুড়া অঞ্চলের ২৭৩ জন বীমা গ্রাহকের বীমাদাবীর ২ কোটি ৩৭ লক্ষ টাকার চেক হস্তান্তর ও...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের রংপুরে ৪৯৮ জন বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ৪৫ লক্ষ টাকা চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর রংপুর অঞ্চলের ৪৯৮ জন বীমা গ্রাহকের বীমাদাবীর ৩ কোটি ৪৫ লক্ষ টাকা চেক হস্তান্তর ও...