নিজস্ব প্রতিবেদক

দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশ
হিসেবে শনিবার (২১ নভেম্বর) পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বরিশাল অঞ্চলের
বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ১৮ লক্ষ ৭৫ হাজার টাকার চেক বিতরণ উৎসব ও
আলোচনা সভা বরিশাল কোম্পানীর নিজস্ব অফিসের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং
বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি
ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি
সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মোঃ কামাল হোসেন ও মোঃ খলিলুর রহমান
সিকদার। অনুষ্ঠানে সভপতিত্ব করেন প্রকল্প পরিচালক মাসুদ রানা মাসুম।
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কোম্পানীর উর্ধ্বতন প্রকল্প পরিচালকবৃন্দ ও প্রকল্প
পরিচালকবৃন্দ, প্রকল্প ইনচার্জবৃন্দ এবং কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন
কর্মকর্তাগণ। ছবিতে প্রধান অতিথিকে বীমা দাবীর চেক হস্তান্তর করতে দেখা
যাচ্ছে।