Current date Jul 23, 2026
বাংলাদেশ

‘খালেদা জিয়ার আইনজীবীরা যথাযথ আইনি প্রক্রিয়ায় যায়নি’

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়ার আইনজীবীরা যথাযথ আইনি প্রক্রিয়ায় না গিয়ে শুধুশুধু আদালতকে ‍দুষছেন। অথচ এই আইনজীবীদের ভুলের কারণেই তিনি আজ কারাগারে। খালেদা জিয়ার কারাগারে যাওয়া বা জামিন হওয়া না হওয়ার বিষয়ে সরকারের কোনো হাত নেই। আপিল বিভাগ তার নিজের নিয়মেই চলছে।

আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ন্যাশনাল জাস্টিস কো-অর্ডিনেশন কমিটির (এনজেসিসি) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

এ সময় পুরনো কারাবিধি সংশোধন হওয়া দরকার বলে মন্তব্য করেন আইনমন্ত্রী বলেন, সরকার মামলা জট কমিয়ে আনার বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে। আমরা ‘প্রিজন অ্যাক্ট ১৮৯৪’ সংশোধনের উদ্যোগও নিয়েছি। কেননা ১২৪ বছর আগের কলোনিয়াল আইনটি আমাদের শাস্তি দেওয়ার জন্য করা হয়েছিলো। তাই আইনটি সংশোধন করে আমরা ‘প্রিজন অ্যান্ড কারেক্টাল অ্যাক্ট ২০১৮’ করতে চাইছি।

আইনমন্ত্রী বলেন, মামলা জট না কমাতে পারলে বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা আসবে না। জট কমলে আস্থা বাড়বে। তখনই আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিভাগটির যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, উম্মে কুলসুম, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মোখলেসুর রহমান, সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. জাকির হোসেন, ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী প্রমুখ উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...