Current date Oct 22, 2026
বাংলাদেশ

ওবায়দুল কাদেরের মায়ের দাফন সম্পন্ন

URL copied
Share URL copied

নোয়াখালী প্রতিনিধি : জানাজা নামাজের পর ওবায়দুল কাদেরের মায়ের মরদেহে শেষ শ্রদ্ধা জানান আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মা ফজিলাতুন্নেসার (৯২) দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় মরহুমার বড় ছেলে ওবায়দুল কাদের, যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ব্যারিস্টার মহিবুল হাছান চৌধুরী নওফেল, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংসদ সদস্যসহ সর্বস্তরের বিপুল সংখ্যক লোকজন অংশগ্রহণ করেন। এরপর পশ্চিম রাজাপুর গ্রামে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে স্বামীর পাশে তাঁকে দাফন করা হয়।

গতকাল সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।

এদিকে, আগামী বৃহস্পতিবার বাদ জোহর বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে তাঁর কুলখানী অনুষ্ঠিত হবে। এতে সবাইকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...