Current date Sep 6, 2026
বিশ্ব

মালিতে চার বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : পশ্চিম আফ্রিকার মালিতে মাইন বিস্ফোরণে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে নিয়োজিত বাংলাদেশের চার সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার সেনা। স্থানীয় সময় বুধবার বেলা আড়াইটার দিকে দোয়েঞ্জা এলাকায় এই বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে বাংলাদেশের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

নিহত সেনাসদস্যরা হলেন ওয়ারেন্ট অফিসার আবুল কালাম, পিরোজপুর (৩৭ এডি রেজিঃ আর্টিঃ), ল্যান্স কর্পোরাল আকতার, ময়মনসিংহ (৯ ফিল্ড রেজিঃ আর্টিঃ), সৈনিক রায়হান, পাবনা (৩২ ইবি), সৈনিক (পাচক) জামাল, চাঁপাইনবাবগঞ্জ (৩২ ইবি)।

আহত চার সেনা সদস্যরা হলেন কর্পোরাল রাসেল, নওগাঁ (৩২ ইবি), সৈনিক আকরাম, রাজবাড়ী (৩২ ইবি), সৈনিক নিউটন, যশোর, সৈনিক রাশেদ, কুড়িগ্রাম (৩২ ইবি)। তাঁরা চিকিৎসাধীন।

মালিতে নিয়োজিত বাংলাদেশের অন্য শান্তিরক্ষীরা নিরাপদে আছেন বলে জানিয়েছে আইএসপিআর।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...