Current date Sep 6, 2026
বিশ্ব

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দিতে ‘ভুয়া মনোনয়ন’

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার ব্যাপারে একটি মনোনয়ন ভুয়া বলে প্রমাণিত হয়েছে।

এই জালিয়াতির ব্যাপারে নোবেল কমিটি নরওয়ের পুলিশের কাছে অভিযোগ করেছে বলে জানা গেছে। অজ্ঞাতপরিচয় একজন আমেরিকান ‘বলপ্রয়োগের মাধ্যমে বিশ্ব শান্তি’ আনার জন্য ট্রাম্পের নাম নোবেল কমিটির কাছে পাঠিয়ে দেন বলে খবরে বলা হয়েছে।

অসলোর নোবেল ইনস্টিটিউটের পরিচালক ওলাভ নিওলস্টাড স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের স্থির বিশ্বাস যে এই মনোনয়ন জাল। এ ধরনের ভুয়া আমরা গত বছরও দেখেছি।’

নোবেল কমিটির বিবেচনার জন্য প্রতি বছর মনোনয়ন পাঠানোর শেষ তারিখ ৩১ জানুয়ারি। অক্টোবর মাসের গোড়ার দিকে এই পুরস্কার ঘোষণা করা হয়। আর প্রার্থীদের মনোনয়নের কাজটি চরম গোপনীয়তার মধ্যে চালানো হয়।

সরকারি কর্মকর্তা, সংসদ সদস্য, সাবেক নোবেল বিজয়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ নির্বাচিত কিছু ব্যক্তিত্ব এই মনোনয়ন পাঠাতে পারেন।

সম্প্রতি ২০১৭ সালে নোবেল পুরস্কার পেয়েছিল পরমাণু অস্ত্রবিরোধী সংগঠন আইসিএএনডাব্লিউ।

মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে বারাক ওবামা ও বিল ক্লিনটন এ সম্মান অর্জন করেছেন। সূত্র : বিবিসি বাংলা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...