Current date Sep 6, 2026
বিনোদন

আমাদের একা থাকতে দিন: শ্রীদেবীর পরিবারের মিনতি

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : বলিউডের কিংবদন্তি শ্রীদেবীর অকাল মৃত্যুর শোক কাটিয়ে উঠতে তার পরিবারের সদস্যরা একা থাকার জন্য মিনতি জানিয়েছেন।

প্রয়াত অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর তার পরিবারের সদস্যরা হাত জোড় করে বলেছেন- দয়া করে আমাদের একটু একা থাকতে দিন।

এ ছাড়া সংবাদমাধ্যমের প্রতি তারা অনুরোধ জানিয়ে বলেন, মর্যাদার সঙ্গে বেঁচেছিলেন শ্রীদেবী। মৃত্যুর পরও যেন তার সেই ঐতিহ্যকে সম্মান করা হয়।

গত শনিবার দুবাইয়ে হঠাৎ মারা যান ৫৪ বছর বয়সী শ্রীদেবী। তার মৃত্যুতে ভারতজুড়ে তীব্র জল্পনার সৃষ্টি হয়।

বুধবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। এদিন কাপুর, আয়াপ্পান ও মারওয়া পরিবারের তরফে যৌথ বিবৃতি প্রকাশ করে বলা হয়, গত কয়েক দিন ধরে ভীষণই কঠিন সময় পার করছে আমাদের পরিবার। বিশেষ করে, বুধবার ছিল কঠিনতম দিন। আমরা সেই সুন্দর আত্মাকে চিরনিদ্রায় পাঠালাম, যে খুব তাড়াতাড়ি সবাইকে ছেড়ে চলে গেল।

বিবৃতিতে বলা হয়েছে, গত কয়েক দিন ধরে চলা এই কঠিন সময়কে অতিক্রম করতে আমাদের একমাত্র সাহায্য করেছে সবার বিপুল পরিমাণ ভালোবাসা ও সহযোগিতা। তারা হলেন- শ্রীদেবীর সহকর্মী, অসংখ্য ভক্ত, পরিবার ও বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা শুভানুধ্যায়ীরা।

বিবৃতিতে বলা হয়েছে, পরিবার-পরিজনের সঙ্গে তার যোগাযোগ যেমন ছিল, তেমনই দর্শকদের সঙ্গেও একই যোগাযোগ ছিল। ফলে তিনি যে ঐতিহ্য ছেড়ে গেলেন, তা অনন্য।

বিবৃতিতে সংবাদমাধ্যমের উদ্দেশে বলা হয়েছে, আমাদের পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন। একইসঙ্গে শোক যন্ত্রণা থেকে বেরিয়ে আসার সময় দিন। তিনি সারাজীবন সম্মান ও মর্যাদার সঙ্গে বেঁচেছিলেন। তাই আশা করব, এখনও তার সেই সম্মান প্রাপ্য। শ্রীদেবী যে ঐতিহ্য ছেড়ে গেলেন, তা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দুই কন্যা-জাহ্নবি ও খুশির। হৃদয়ে ব্যথা না নিয়ে তারা যাতে জীবনে এগোতে পারেন, তার জন্য সবার সহযোগিতা কাম্য।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...