Current date Sep 6, 2026
বাংলাদেশ

রবির ব্যাংক অ্যাকাউন্ট জব্দের সিদ্ধান্ত বহাল

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : মোবাইল ফোন অপারেটর রবির সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দের বিষয়ে এনবিআরের সিদ্ধান্ত স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। এর ফলে রবির ব্যাংক অ্যাকাউন্ট জব্দে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিদ্ধান্ত বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

প্রায় ১৯ কোটি টাকা ভ্যাট ও সম্পূরক শুল্ক ফাঁকির অভিযোগে রবির অ্যাকাউন্ট তিন দিনের জন্য জব্দ রাখতে সব ব্যাংকে যে চিঠি এনবিআর পাঠিয়েছিল, হাইকোর্টের একটি বেঞ্চ মঙ্গলবার তা স্থগিত করে দেয়।

ওই আদেশের বিরুদ্ধে এনবিআরের আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ আজ বৃহস্পতিবার হাই কোর্টের আদেশ তিন দিনের জন্য স্থগিত করে দিয়েছে।

আদালতে এনবিআরের পক্ষ শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান। রবির পক্ষে ছিলেন ব্যারিস্টার তানজিবুল আলম।

গত ২৭ ফেব্রুয়ারি রবির সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দের বিষয়ে এনবিআরের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ স্থগিতাদেশ দেন। পরে হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে এনবিআর।

গত ২৬ ফেব্রুয়ারি মূল্য সংযোজন কর ফাঁকির অভিযোগে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবির সব ব্যাংক অ্যাকাউন্ট তিন দিনের জন্য জব্দ রাখতে সব ব্যাংককে চিঠি দেয় এনবিআর।

ভ্যাট ও সম্পূরক শুল্ক ফাঁকির অভিযোগে এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) থেকে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে ওই চিঠি পাঠানো হয়। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করে রবি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...