Current date Sep 6, 2026
বিশ্ব

পদত্যাগ করলেন ট্রাম্পের ঘনিষ্ঠ কর্মকর্তা ‘হোপস্টার’

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের একজন আর দীর্ঘদিনের উপদেষ্টা হোপ হিকস পদত্যাগ করেছেন।

হোয়াইট হাউজের যোগাযোগ পরিচালকের দায়িত্বে থাকা হিকসকে ‘হোপস্টার’ নামে ডাকতেন ট্রাম্প।

বিবিসি বলছে, ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বিশ্বস্ত সহযোগীদের একজন ভাবা হয় হিকসকে; যিনি প্রেসিডেন্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা এবং অনেক সময় সেটি পাল্টাতেও পারতেন।

২৯ বছর বয়সী সাবেক এই মডেল ২০১৫ সাল থেকেই ট্রাম্পের সাথে কাজ করে আসছিলেন। নির্বাচনী প্রচারের সময় তার প্রেস সচিবের দায়িত্ব পালন করেন তিনি।

হিকস বলছেন, হোয়াইট হাউজ থেকে যা কিছু পাওয়ার, সবই তার পাওয়া হয়ে গেছে।

হোপ হিকসকে হোয়াইট হাউজের কমিউনিকেশনস ডিরেক্টর বা যোগাযোগ পরিচালকের দায়িত্ব দেয়া হয়েছিলো গত বছর সেপ্টেম্বরেই। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর তিনি চতুর্থ ব্যক্তি হিসেবে এই পদে নিয়োগ পেয়েছিলেন।

হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডারস বলেছেন, হিকস কখন প্রশাসন থেকে বিদায় নেবেন সেটি এখনো পরিষ্কার নয়।

এর আগে গত মঙ্গলবারই হাউজ ইন্টিলেজেন্স কমিটির কাছে সাক্ষ্য দিয়েছেন হিকস। এবং সেখানে তিনি কখনো কখনো ট্রাম্পের পক্ষে নির্দোষ মিথ্যা বলার কথা স্বীকার করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তবে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্তে কোন অসত্য বলার কথা প্রত্যাখ্যান করেছেন।

রাশিয়ার সঙ্গে ট্রাম্প শিবিরের সম্পর্ক বিষয়ে এই তদন্তে হোপ হিকস একজন গুরুত্বপূর্ণ সাক্ষী হতে যাচ্ছেন বলে মনে করা হয়।

বিবিসি বলছে, কানেক্টিকাটের গ্রীনউইচের হোপ হিকস স্কুল এবং কলেজে খেলাধুলাতে বেশ নামডাক তৈরি করেন হিকস। টিনএজার বয়স থেকেই তিনি মডেলিং শুরু করেন এবং একবার রালপ লরেনের মডেল হিসাবেও কাজ করেছেন।

আগে তিনি একটি বেসরকারি জনসংযোগ প্রতিষ্ঠানে কাজ করতেন, যে প্রতিষ্ঠানটি ইভানঙ্কা ট্রাম্পের ফ্যাশন ব্রান্ড এবং ট্রাম্প প্রতিষ্ঠানগুলোর প্রোপার্টি ব্রান্ডগুলো দেখাশোনা করে।

২০১৪ সালে তিনি ট্রাম্প অর্গানাইজেশনে যোগ দেন। এর পরের বছরই ডোনাল্ড ট্রাম্প তাকে নির্বাচনী প্রচারণা দলে যুক্ত করেন, যদিও তার রাজনৈতিক কোন অভিজ্ঞতা ছিল না।

কিছুদিন আগে গৃহ নির্যাতনের অভিযোগে পদত্যাগ করা হোয়াইট হাউজ কর্মী রব পোর্টারের ঘটনায় তার নাম আসে। বলা হয়, সে সময় মিস হিকস রব পোর্টারের সঙ্গে প্রেম করছিলেন।

পোর্টারের পক্ষে সাফাই গেয়ে একটি প্রাথমিক স্টেটমেন্টও তৈরি করেছিলেন হিকস, যা ডোনাল্ড ট্রাম্পকে অসন্তুষ্ট করে তুলেছিল বলে জানা যায়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...