Current date Jul 23, 2026
বাংলাদেশ

ত্রিপুরায় বাম দুর্গ পতনের পদধ্বনি

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : ভারতের উত্তর-পূর্ব রাজ্য ত্রিপুরায় বাম দুর্গ পতনের পদধ্বনি শোনা যাচ্ছে। এ রাজ্যে পিছিয়ে যাচ্ছে বামেরা। আজ সকালে ভোট গণনা শুরু হওয়ার পর বিজেপির সঙ্গে বামফ্রন্টের প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র ফুটে ওঠে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বামফ্রন্টের প্রার্থীদের পিছিয়ে পড়ার চিত্র স্পষ্ট হতে থাকে।

এখন দেখা যাচ্ছে, রাজ্যের মন্ত্রীসহ বাম দলের প্রার্থীরা অনেকে আসনে পিছিয়ে আছেন। তাঁদের সঙ্গে বিজেপির প্রার্থীদের ব্যবধান বাড়ছে।

২৫ বছর ধরে ত্রিপুরায় ক্ষমতায় আছে বামেরা।

আজ নির্বাচনী ফলাফল ঘোষণার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজুর দাবি করেছিলেন, ‘আমরা দলীয়ভাবে ধারণা করছি, এখানে (ত্রিপুরায়) ৩৬ থেকে ৪২টি আসন আমরা পাব।’

গত ১৮ ফেব্রুয়ারি ত্রিপুরায় ভোট হয়। এ রাজ্যের ৬০ আসনের মধ্যে ৫৯টিতে ভোট হয়। রাজ্যের চারিলাম আসনের সিপিএম প্রার্থীর মৃত্যুর পর এ আসনে ভোট স্থগিত হয়ে যায়। এখানে বিজেপি লড়ছে আঞ্চলিক সংগঠন ইনডিজিনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরার (আইপিএফটি) সঙ্গে।

রিজিজুর আশা, তাঁরা সরকার গড়বেন নাগাল্যান্ডেও। এ রাজ্যে বিজেপি লড়ছে ২০ আসনে। তারা জোট বেঁধেছে আঞ্চলিক দল ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির (এনডিপিপি) সঙ্গে। জোট-সঙ্গীকে ৪০ আসন দিয়ে দিয়েছে বিজেপি। এখানে ৩০টির মতো আসন পাওয়ার বিষয়ে আশাবাদী রিজিজু। তবে আঞ্চলিক অন্য সংগঠনগুলোও তাঁদের সঙ্গে যোগ দেবে বলে মনে করেন উত্তর-পূর্ব ভারতের আরেক রাজ্য অরুণাচল থেকে নির্বাচিত এই বিজেপি এমপি।

আসামে গত বিধানসভা নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করে বিজেপি। এভাবেই পাহাড়ি উত্তর-পূর্বে গেরুয়া পতাকা উড়তে শুরু করে। রিজিজুর আশা, এবার তিন রাজ্যের ফলের পর আরও বিস্তার ঘটবে বিজেপির।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...