Current date Sep 6, 2026
Lead Newsবাংলাদেশ

ড. জাফর ইকবালকে ছুরিকাঘাত

URL copied
Share URL copied

শাবি প্রতিনিধি : বিশিষ্ট লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করেছে অজ্ঞাত এক যুবক।

ছয়জন পুলিশ সদস্যের নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে শাবি ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর রক্তাক্ত অবস্থায় জাফর ইকবালকে ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছুরিকাঘাতকারী যুবককে আটক করেছে শিক্ষার্থীরা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

সূত্রে জানা যায়, শাবির হ্যান্ডবল গ্রাউন্ডের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাফর ইকবাল। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের সঙ্গে জাফর ইকবালও উপভোগ করছিলেন। এ সময় হঠাৎ এক অজ্ঞাত যুবক জাফর ইকবালকে পেছন দিক থেকে মাথায় ছুরিকাঘাত করে। দ্রুত তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ সময় ছুরিকাঘাতকারী অজ্ঞাত ওই যুবককে ধরে ব্যাপক মারধর করে শাবি শিক্ষার্থীরা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...