Current date Sep 6, 2026
খেলা

সুযোগটা কাজে লাগাতে পারলেন না মাহমুদউল্লাহ

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : তিনজাতি টি-টোয়েন্টি সিরিজের আগে প্রস্তুতির একটা ভালো সুযোগ পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে কাজে লাগাতে পারলেন না বাংলাদেশ ভারপ্রাপ্ত অধিনায়ক। পিএসএলে নিজের শেষ ম্যাচে তিনি করেছেন মাত্র ১৫ রান। হেরেও গেছে তার দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। মুলতান সুলতানসের কাছে ৯ উইকেটে হেরেছে দলটি।

আগামী মঙ্গলবার শ্রীলংকায় শুরু হচ্ছে নিদাহাস ট্রফি। এক দিন পরই মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ভারত। এর আগে পিএসএলে এটিই ছিল মাহমুদউল্লাহর শেষ ম্যাচ!

কোয়েটার প্রথম দুই ম্যাচে দলে জায়গা পাননি মাহমুদউল্লাহ। তৃতীয় ম্যাচে মাঠে নামলেও ব্যাটিংয়ের সুযোগ পাননি। পরের ম্যাচে ফের ছিটকে যান তিনি। এদিন সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারলেন না। ১৩ বলে করেছেন মাত্র ১৫ রান।

অবশ্য ব্যাট করতে নেমে প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে দুর্দান্ত কিছু করার ইঙ্গিত দিয়েছিলেন এ মিডলঅর্ডার।কিন্তু এ পর্যন্তই, এরপর আর সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। পরের ১২ বলে করেছেন ৯ রান। নেই কোনো বাউন্ডারি। আউট হয়েছেন মোহাম্মদ ইরফানের বাড়তি বাউন্সে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।

মাহমুদউল্লাহ ব্যর্থ হলেও ভেলকি দেখিয়েছেন ইমরান তাহির। মুলতান সুলতানসের প্রোটিয়া এ লেগি ১৬তম ওভারে তুলে নেন হ্যাটট্রিক! দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে ফিরিয়ে দেন যথাক্রমে হাসান খান, জন হেস্টিংস ও রাহাত আলিকে। তার ঘূর্ণিতে ১৫.৪ ওভারে ১০২ রানেই গুটিয়ে যায় কোয়েটা। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন অধিনায়ক সরফরাজ আহমেদ।

মুলতানের হয়ে ইমরান তাহিরের হ্যাটট্রিকের পাশাপাশি ৩ উইকেট নেন সোহেল তানভীর।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে হেসেখেলে জিতে যায় মুলতান সুলতানস। ৯ উইকেটের দাপুটে জয় তুলে নেয় দলটি। ৩৫ বলে ৩ চারে ২৭ রান করে ফেরেন আহমেদ শেহজাদ। তবে ৪৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫১ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলে অপরাজিত থাকেন কুমার সাঙ্গাকারা। ২১ বলে ২ চার ও ১ ছক্কায় ২৬ রানের হার না মানা ইনিংস খেলেন সোহেব মাকসুদ।

এ ম্যাচে বোলিংয়েরও সুযোগ পান মাহমুদউল্লাহ। খুব মন্দও হয়নি। ১ ওভার হাত ঘুরিয়ে দিয়েছেন মাত্র ৬ রান। থেকেছেন উইকেটশূন্য।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...