Current date Sep 6, 2026
বাংলাদেশ

‘হামলায় জড়িতদের যথাযথ শাস্তি প্রদান করা হবে’

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে ওই অনুষ্ঠানে কিংবা জাফর ইকবালের নিরাপত্তায় কোনো ঘাটতি ছিল না। নিরাপত্তায় ঘাটতি থাকলে হামলাকারীকে পুলিশ ধরতে পরতো না। গণপিটুনিতে হামলাকারী আহত হয়েছে। তাকে পুলিশের পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। একটু সুস্থ হলেই ওই হামলাকারীকে জিজ্ঞাসাবাদ করা হবে।

আজ রবিবার রাজধানীর পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

তিনি বলেন, জানতে পেরেছি, বিশ্ববিদ্যালয়ের পাশেই তার একটা কম্পিউটারের দোকান ছিলো। সে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, সে সুস্থ হলে তার কাছে হামলার মোটিভ জানতে পারবো। তখন বিস্তারিত জানা যাবে।

এর আগেও বিভিন্ন হুমকির বিচার না হওয়াতেই এ হামলা কি-না? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব হুমকির বিচার হচ্ছে, সব হত্যার ঘটনায় চার্জশিট হয়েছে। শুধুমাত্র একটা হত্যার ঘটনায় এখনো চার্জশিট হয়নি সেটি আপনারা জানেন।

এ সময় হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে তাদের যথাযথ শাস্তি প্রদান করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...