Current date Oct 22, 2026
খেলা

আতলেটিকোকে হারিয়ে শিরোপার খুব কাছে বার্সেলোনা

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : এবারের স্প্যানিশ লা লিগায় শুরু থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে রেখেছে এ পর্যন্ত অপরাজিত বার্সেলোনা। দ্বিতীয়-তৃতীয় দলগুলোর থেকে ব্যবধানও ছিলো চোখে পড়ার মতো। তবে সম্প্রতি দুটি ম্যাচে পয়েন্ট হারানোর ফলে দ্বিতীয়স্থানে থাকা আতলেটিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান ছিলো মাত্র ৫ পয়েন্ট। যা লা লিগায় নতুন প্রাণসঞ্চারের লক্ষণ হিসেবে দেখছিলো ফুটবলমোদীরা। তাদের সেই স্বপ্নের পথে আবারো বাধা হয়ে দাঁড়ালেন লিওনেল মেসি। গোল করে দলকে এগিয়ে দিয়েছেন ৮ পয়েন্টে।

রবিবার রাতের ম্যাচে ঘরের মাঠে অ্যাতলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে এরনেস্তো ভালভারদের শিষ্যরা। দলের পক্ষে একমাত্র গোলটি করেছেন লিওনেল মেসি। ম্যাচের ২৬ মিনিটে নিখুঁত এক ফ্রি কিকে অ্যাতলেটিকোর জালে বল পাঠান এই আর্জেন্টাইন তারকা।

২৭ ম্যাচ থেকে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। সমান সংখ্যক ম্যাচ থেকে আতলেতিকো মাদ্রিদেরর পয়েন্ট ৬১। ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...