Current date Oct 23, 2026
শিক্ষা

জাফর ইকবালের ওপর হামলা: শাবি শিক্ষকদের কর্মবিরতি, আন্দোলনে শিক্ষার্থীরাও

URL copied
Share URL copied

শাবি প্রতিনিধি : অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এদিকে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীরা দিনব্যাপী নানা আন্দোলন কর্মসূচি পালন করছে।

সোমবার সকাল ১০টায় ড. এম ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবন থেকে মৌন মিছিল ও মানববন্ধন করে শিক্ষার্থীরা। পরে কেন্দ্রীয় গ্রন্থাগার সামনের রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এছাড়া শিক্ষার্থীদের উদ্যোগে গণস্বাক্ষর কর্মসূচিও চলছে।

বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করছেন বিভিন্ন বিভাগের শিক্ষকরা। এছাড়া তারা প্রশাসনিক ভবন-২ এর সামনে অবস্থান নেন। শিক্ষক সমিতির ডাকে শুরু হওয়া এ কর্মসূচিতে অংশ নেন ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস।

ভিসি অধ্যাপক ফরিদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক-শিক্ষার্থীসহ আমরা সবাই ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করব। বড় ধরনের আঘাত থেকে ড. জাফর ইকবাল রক্ষা পাওয়ায় তিনি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান।

শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ হাসানুজ্জামান বলেন, আমার মনে হচ্ছে এই হামলা পরিকল্পিতভাবে করা হয়েছে। এ ধরনের হামলা মুক্তচিন্তা চর্চা ও মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করবে বলে আমার বিশ্বাস। আমরা এ ঘটনার মূল হোতাদের বের করে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি।

সাধারণ সম্পাদক জহীর উদ্দিন আহমেদ বলেন, জাফর ইকবালের ওপর হামলা মানেই মুক্তিযুদ্ধের চেতনার ওপর হামলা। আমরা এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। প্রকাশ্যে এ ধরনের নৃশংস হামলার ঘটনায় আমরা হতবাক। দ্রুত বিচার না হলে এ ধরনের হামলার ঘটনা বাড়তে থাকে।

বর্বর এ হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে বলে জানান সমিতির সভাপতি অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান।

এদিকে বিকাল থেকে কর্মসূচির ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত সাংস্কৃতিক জোট। মুক্তমঞ্চে হামলার ঘটনার প্রতিবাদে লাল ব্যাজ ধারণ করবেন বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিকর্মীরা। সন্ধ্যা ৬ টায় আলোর মিছিল করবেন তারা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...