Current date Sep 6, 2026
বিনোদন

শতাধিক ডান্সার নিয়ে নাচলেন ভাইজান শাকিব খান

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : কলকাতায় জমকালো আয়োজনের মধ্যে শুরু হয়েছে শাকিব খানের নতুন সিনেমা ‘ভাইজান এলো রে’র শুটিং। সম্প্রতি টাইটেল গান দিয়ে যাত্রা করেছে ‘ভাইজান এলো রে’। এতে শাকিবের সঙ্গে আছেন পায়েল সরকার। আর তাদের সঙ্গ দিচ্ছেন শ’খানেক নৃত্যশিল্পী। এরই মধ্যে শুটিংয়ের কিছু ছবি প্রকাশ হয়েছে। অন্যরকম লুকে দেখা যাচ্ছে শাকিব খানকে।

সিনোমাটির যে স্থির ছবিগুলো প্রকাশ হয়েছে সেখানে শাকিবকে দেখা যায় ঝলমলে পোশাকে। তার চোখে নীল চশমা, গলায় মোটা চেইন, হাতে রুমাল।

সিনেমাটি পরিচালনা করছেন জয়দীপ মুখার্জি। এর আগে একই পরিচালকের সঙ্গে ‘শিকারি’ ও ‘নবাব’ করেছেন শাকিব। প্রযোজনায় আছে এসকে মুভিজ। তবে সিনেমাটিতে বাংলাদেশি কোনো লগ্নিকারক আছে কি-না জানা যায়নি।

‘ভাইজার এলো রে’র মাধ্যমে দ্বিতীয়বারের মতো শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন শ্রাবন্তী চ্যাটার্জি। আর এ ছবিতে বাংলাদেশের সুপারস্টারকে দ্বৈত চরিত্রে দেখা যাবে।

সিনেমাটিতে আরো অভিনয় করছেন বাংলাদেশের দীপা খন্দকার, শাহেদ আলী, মনিরা মিঠু, কলকাতার রজতাভ দত্ত, বিশ্বনাথ, শান্তিলাল মুখার্জি প্রমুখ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...