Current date Sep 6, 2026
বিনোদন

সাহসী যোদ্ধায় ইমনের নতুন নায়িকা শিরিন শিলা

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক ইমন সম্প্রতি ‘সাহসী যোদ্ধা’ নামের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন চিত্রনায়িকা শিরিন শিলা। কমল সরকারের গল্প ও চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করছেন নির্মাতা সাদেক সিদ্দিকী। ছবির শুটিং শুরু হবে আগামী ৮ মার্চ।

২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় এফডিসির ৮ নম্বর ফ্লোরে অনুষ্ঠিত হয় এই ছবির মহরত। ছবিতে ইমনের বিপরীতে নায়িকা ছিলেন নবাগতা সানাই। কিন্তু তার পরিবর্তে এই ছবিতে যুক্ত হলেন শিরিন শিলা।

পুরোপুরি বাণিজ্যিক ধারার গল্পের ছবি ‘সাহসী যোদ্ধা’। এখানে ইমনকে একদম ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে বলে জানান তিনি। একজন ইনকাম ট্যাক্স অফিসারের লুকে হাজির হতে যাচ্ছেন এ ছবিতে।

এই ছবিতে প্রথমবারের মতো ভিলেন চরিত্রে হাজির হচ্ছেন চিত্রনায়ক আমিন খান। এছাড়াও চিত্রনায়িকা পপিকে দেখা যাবে একজন পুলিশ অফিসারের চরিত্রে।

ছবিটি নিয়ে চিত্রনায়ক ইমন বলেন, ‘মুগ্ধ হওয়ার মতো গল্পের একটি ছবিতে এবার কাজ করতে যাচ্ছি। ‘সাহসী যোদ্ধা’ সময়োপযোগী একটি আধুনিক সিনেমা হবে -এটা আমার বিশ্বাস।’

আগামী ৮ মার্চ রাজধানীর উত্তরা এবং এরপর এপ্রিল মাস পর্যন্ত ছবিটির টানা শুটিং হবে দেশের বিভিন্ন স্থানে। ছবিটি প্রযোজনা করছে আনন্দবাজার মাল্টিমিডিয়া।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...