Current date Sep 6, 2026
রাজনীতি

৭ মার্চের ভাষণ নিষিদ্ধকারীরা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে : কাদের

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ যারা নিষিদ্ধ করেছিল তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে।

তিনি বলেন, ঐতিহাসিক ৭ মার্চ ও মুক্তিযুদ্ধ একই সূত্রে গাঁথা। কারণ বঙ্গবন্ধুর এ ভাষণের মাধ্যমে পুরো জাতি অনুপ্রাণিত হয়ে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল।

কাদের আরো বলেন, বঙ্গবন্ধুর এ ভাষণই ছিল কার্যত স্বাধীনতার ঘোষণা। ২৫ মার্চ বঙ্গবন্ধু পাকিস্তান হানাদার বাহিনীর গণহত্যা শুরুর পর আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

ওবায়দুল কাদের আজ সকালে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন।

তিনি কাদের বলেন, বঙ্গবন্ধুর এ ভাষণ আগে শুধুমাত্র আমাদের সম্পদ ছিল। এ ভাষণ জাতিসংঘের ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের প্রামাণ্য দলিল হিসেবে নিবন্ধিত হওয়ার পর তা সারাবিশ্বের সম্পদে পরিণত হয়েছে।

তিনি বলেন, এ ভাষণকে দেশের তৃণমূলের তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তাহলেই দেশের তৃণমূলে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে যাবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...