Current date Oct 22, 2026
খেলা

ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : মূল লড়াই শুরুর আগে ভালো প্রস্তুতির প্রয়োজন ছিল বাংলাদেশের। সেটা ভালোভাবেই সেরেছেন টাইগাররা। প্রস্তুতি ম্যাচে শ্রীলংকা বোর্ড প্রেসিডেন্ট একাদশকে ৪১ রানে হারিয়েছেন তারা।

এখন আসল ময়দানি লড়াইয়ে নামার পালা। আগামীকাল বৃহস্পতিবার প্রতিবেশি দেশ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের নিদাহাস ট্রফির মিশন। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। সেখান থেকে হাইভোল্টেজ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও বিটিভি।

এরই মধ্যে সেই মহারণে টাইগার একাদশে কারা থাকছেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। প্রস্তুতি ম্যাচে রান পাননি সৌম্য সরকার ও সাব্বির রহমান। ৬৫ রানের দৃষ্টি জুড়ানো ইনিংস খেলেছেন মুশফিক। তার ভায়রা ভাই ও অধিনায়ক মাহমুদউল্লাহখেলেছেন ৪৩ রানের টর্নেডো ইনিংস। স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়ে ৪০ রান করেন লিটন।

সৌম্য রান না পেলেও ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসেবে দেখা যেতে পারে তাকেই। হোম গ্রাউন্ডে শ্রীলংকার বিপক্ষে তুলনামূলক ভালো খেলায় তার ওপরই ভরসা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট।

আসল লড়াইটা হবে ওয়ানডাউন নিয়ে। প্রস্তুতি ম্যাচে ওপেন করলেও ৪০ রান করে এ স্থানে খেলার দাবি জোরালো করেছেন লিটন। ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্সও তার পক্ষে সাফাই গাইছে। এতে ছিটকে যেতে পারেন সাব্বির। তবে কৌশলগত কারণে দীর্ঘদিন ধরে ফর্মহীনতায় ভুগতে থাকা এ হার্ডহিটারকেও একাদশে দেখা যেতে পারে।

এর পর ব্যাট হাতে নামবেন মুশফিক ও মাহমুদউল্লাহ। ছয়ে দলের অটোমেটিক চয়েস হতে পারে আরিফুল হক। রান বাড়িয়ে তোলা বা ফিনিশিং টাচের জন্য জায়গা পেতে পারেন তিনি। তার পরে গুরুদায়িত্বটা পালন করতে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে।

ঘরের মাঠে ভালো করায় ও আস্থার প্রতীক সাকিব আল হাসান না থাকায় স্পিন আক্রমণে নেতৃত্ব দিতে পারেন নাজমুল ইসলাম অপু। তার সঙ্গে আক্রমণ শাণাবেন মিরাজ।

শোনা যাচ্ছে, কলম্বোর উইকেট হতে পারে সামান্য পেসবান্ধব। থাকতে পারে হালকা সুইং ও মুভমেন্ট। ফলে পেস আক্রমণে দেখা যেতে পারে তিনজনকে। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের সঙ্গে থাকতে পারেন রুবেল হোসেন ও তাসকিন আহমেদ। প্রস্তুতি ম্যাচেও ভালো করেছেন রুবেল-তাসকিন। প্রত্যেকে নিয়েছেন দুটি করে উইকেট।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস/সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...