Current date Sep 6, 2026
রাজনীতি

‘রাস্তা বন্ধ করে সমাবেশ করলে পুলিশ হস্তক্ষেপ করবেই’

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কোথাও রাস্তা বন্ধ করে সভা সমাবেশ করে না। একটি নির্দিষ্ট স্থানে সমাবেশ করে। কিন্তু বিএনপি প্রেস ক্লাবের মতো একটা গুরুত্বপূর্ণ স্থানে রাস্তা বন্ধ করে সমাবেশ করতে গেলে পুলিশ হস্তক্ষেপ করবেই। কারণ, রাস্তা বন্ধ করে দেওয়া বেআইনি। আর পুলিশ কাউকে বেআইনি কাজ করতে দেবে না।

আজ শুক্রবার সকালে নারায়াণগঞ্জের নতুন কোর্ট এলাকায় রোডস অ্যান্ড হাইওয়ের সড়কের উন্নয়ন কাজের পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, পুলিশ পলাতক আসামিদের ধরেছে। এমনিতেই মামলার এসব আসামিরা পালিয়ে থাকে, আবার সভা সমাবেশ করে। সমাবেশ শেষে পুলিশ আসামিদের গ্রেপ্তার করেছে, এটা তো তাদের কাজ।

সেতুমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের এ সড়কের মতো সব সড়কেই ভালো মানের কাজ চলছে। ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের জন্য শাস্তি থাকবে।

তিনি বলেন, নির্বাচনে আচরণবিধি মেনে চলা হচ্ছে কিনা সেটা দেখা অবশ্যই নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশিনের আরণবিধি মেনেই সব দলকে নির্বাচনী কর্মকান্ড চালাতে হবে।

এ সময় জেলা প্রশাসন, রোডস অ্যান্ড হাইওয়ে এবং পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...