Current date Sep 6, 2026
খেলা

‘পরাজয় আতঙ্ক’ দূর করার ওষুধ কী?

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : অনেক বড় মুখ নিয়েই টুর্নামেন্ট শুরুর আগে তামিম ইকবাল বলেছিলেন, একের পর এক পরাজয়ে ড্রেসিংরুমে এক ধরণের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাই প্রতিটি ম্যাচে খেই হারিয়ে ফেলছে ক্রিকেটাররা। চলতি নিদাহাস ট্রফিতে সেই ‘আতঙ্ক’ কাটিয়ে ওঠার কথাও বলেছিলেন দেশসেরা ওপেনার। কিন্তু ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে তার ছিঁটেফোঁটাও দেখা গেল না!

ধুঁকতে ধুঁকতে ১৩৯ রান করে ৬ উইকেটে হার। সেটাও ভারতের দ্বিতীয় সারির দলের কাছে। কোহলি-ধোনি-হার্দিক-বুমরাহরা থাকলে যে কী হত তা বলাই বাহুল্য। ভারপ্রাপ্ত টাইগার অধিনায়কও গতকাল ম্যাচ শেষে স্বীকার করে নিলেন, এদিনও সংশয় ছিল তাদের মনে। এই সংশয় থেকেই বাজেভাবে আউট হওয়া, অসংখ্য ডট বল দেওয়ার ঘটনা ঘটেছে।

মাহমুদ উল্লাহর ভাষায়, ‘আমার মনে হয়, সংশয় ছিল। ডট বলগুলোতে সেটিরই প্রমাণ মিলেছে। আমি নিজেই যেমন মনে হয় ৭টি ডট বল খেলেছি। তার পর আউট হয়ে গেছি। ডট বল নিয়ে আমাদের আরও কাজ করা উচিত। এই জায়গাটায় আমাদের কাজ করতেই হবে। এত ডট বল খেলে এগিয়ে যাওয়া কঠিন। শুধু বাউন্ডারির ওপর নির্ভর করে চলবে না। সিঙ্গেলের পাশাপাশি বাউন্ডারি হলে ব্যাটসম্যানরা চাপে থাকে না।’

দলে যদি শুধু জুনিয়র ক্রিকেটাররাই থাকত, তবে মানসিকতার ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠত। কিন্তু টাইগার দলে এখন সিনিয়র-জুনিয়রদের ভারসাম্য আছে। তাহলে কেন এই মানসিক সমস্যা? রিয়াদ বললেন, ‘মানসিকভবে প্রস্তুত হতে হবে। সবাইকে ভাবতে হবে কোথায় ভুল করেছি। আমি যেমন আজকে অনেক ডট বল খেলেছি। এই ছোট জিনিসগুলো নিয়ে যদি আমরা একটু সেন্সিবল হই, তাহলেই হবে। সবাই বসে যদি ঠিক করতে পারি, তাহলে ভালো কিছু হবে।’

এসব তো জানা কথাই। ক্রিকেটের মৌলিক নিয়ম। মানসিকভাবেই যদি কোনো দল পিছিয়ে যায়, মাঠের খেলায় তার হারের সম্ভাবনা প্রায় শতভাগ। সমস্যা তো সবাই জানে, সমাধানের দাওয়াই টা কী? হাথুরুসিংহের মত কড়া কিন্তু অনুপ্রেরণাদায়ী কোনো কোচ? যোগ্য নেতৃত্ব? নাকি ক্রিকেটারদের আত্মজিজ্ঞাসা?

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...