Current date Sep 6, 2026
রাজনীতি

‘সিরিজ নারী লাঞ্ছনার পরও আওয়ামী নেতাদের টনক নড়ছে না’

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : সোহরাওয়ার্দী উদ্যানে গত বুধবার আওয়ামী লীগের জনসভার দিন সিরিজ নারী লাঞ্ছনার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরো বলেন, এ ঘটনায় সারা দেশে ধিক্কারের ঝড় বইছে। আজ শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, এমন ঘটনা ছাত্রলীগ-যুবলীগের নতুন নয়। ছাত্রলীগের দেশজুড়ে ব্যাপক অনাচারের মধ্যে একটি কুদৃষ্টান্ত হলো কয়েক বছর আগের ইডেন কলেজের ঘটনা। তার ধারাবাহিকতারই এক নতুন ও ন্যক্কারজনক ঘটনা হচ্ছে পরশু দিনের সিরিজ নারী লাঞ্ছনার ঘটনা।

রিজভী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী গত পরশু দিনের ঘটনার সত্যতা স্বীকার করে লোক দেখানো বিচারের কথা বললেও গতকাল ওবায়দুল কাদের সাহেব বলেছেন, সমাবেশের বাইরে সংঘটিত এ ধরনের ঘটনার দায় নেবে না দল। তাহলে কী ওবায়দুল কাদের সাহেব বিচারের পরিবর্তে নারী লাঞ্ছনাকারীদের আরও উৎসাহিত করছেন?

তিনি আরো বলেন, এই ঘটনার পরও আওয়ামী নেতাদের টনক নড়ছে না। আওয়ামী অঙ্গ সংগঠন বর্তমানে নারী সমাজের জন্য মূর্তিমান আতঙ্ক।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি ঘোষিত সব শান্তিপূর্ণ কর্মসূচিতে মানুষের ঢল দেখে বর্তমান ভোটারবিহীন সরকার দিশেহারা হয়ে পড়েছে। তাই বিএনপিসহ বিরোধী দলগুলোকে দমনে নিষ্ঠুর খেলায় মেতে উঠেছে।

তিনি আরো বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে টিয়ার শেল ছুড়ে, গরম পানি মেরে, লাঠিপেটা করে আন্দোলন বানচাল করার চেষ্টা চালাচ্ছে। রাজনৈতিক সকল শিষ্টাচার লঙ্ঘন করে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকেও লাঞ্ছিত করতে কুণ্ঠাবোধ করছে না সরকারের আইনশৃঙ্খলা বাহিনী।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন, আবদুস সালাম আজাদ ও আমিনুল ইসলাম।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...