Current date Sep 6, 2026
Lead Newsবাংলাদেশ

মার্চ ও এপ্রিলে দুই বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : চলতি মার্চ ও আগামী এপ্রিল মাসে আরও দুটি বিভাগীয় শহর এবং তিনটি জেলায় সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে নির্বাচনী প্রচারণার পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করবেন তিনি। এর আগে সর্বশেষ ৩ মার্চ খুলনায় জনসভা করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয় ও আওয়ামী লীগ অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগীয় শহর এবং চাঁদপুর, ঠাকুরগাঁও, ও গাজীপুর জেলায় তিনি সফর করবেন। প্রতিটি সফরে জনসভার আয়োজন করবে জেলা বা মহানগর আওয়ামী লীগ। জনসভায় অংশ নিয়ে আগামী নির্বাচনে আবারও নৌকার প্রার্থীকে বিজয়ী করতে অনুরোধ জানাবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সূত্র আরো জানায়, আগামী ২১ মার্চ চট্টগ্রাম সফরের মধ্যে দিয়ে এই সফর শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ১ এপ্রিল চাঁদপুরে, ৫ এপ্রিল ময়মনসিংহ, ২৯ এপ্রিল ঠাকুরগাঁও সফরে যাবেন তিনি। তবে এখন পর্যন্ত গাজীপুর সফরের তারিখ ঠিক হয়নি।

এ ব্যাপারে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে জানান, এই দুই বিভাগীয় শহর ও তিন জেলায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন করতে যাবেন প্রধানমন্ত্রী। দলের সভাপতি জেলা বা মহানগরে যাওয়ার কারণে স্থানীয় আওয়ামী লীগের অনুরোধে তাদের আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...