Current date Sep 6, 2026
Lead Newsখেলা

৪ দিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : চার দিনের সফরে রোববার সিঙ্গাপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে সিঙ্গাপুরের বোটানিক্যাল গার্ডেনে একটি অর্কিডের নামকরণ হবে ‘শেখ হাসিনা’।

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লোংয়ের আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন শেখ হাসিনা। সফরে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে ছয়টি সমঝোতা স্মারক সই হতে পারে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও সিঙ্গাপুরের ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজের মধ্যে একটি সমঝোতা, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বিষয়ে একটি সমঝোতা স্মারক, আকাশ পথে যোগাযোগ, ডিজিটাল গভার্নমেন্ট ট্রান্সফর্মেশন বিষয়ে সমঝোতা স্মারক এবং এফবিসিসিআই ও এমসিসিআইয়ের সঙ্গে সিঙ্গাপুরের ম্যানুফ্যাকচারিং ফেডারেশনের দুটি সমঝোতা স্মারক রয়েছে এর মধ্যে।

প্রধানমন্ত্রীকে সোমবার আনুষ্ঠানিকভাবে সেদেশে স্বাগত জানানো হবে সিঙ্গাপুরের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ইসতানা’য়।

পরে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দুটি বৈঠক করবেন শেখ হাসিনা।

সোমবারে সমঝোতা স্মারক সইয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে লি সিয়েন লোংয়ের দেওয়া মধ্যাহ্ন ভোজে যোগ দেবেন শেখ হাসিনা।

সেদিন বিকালে সিঙ্গাপুর পোর্ট অথরিটিতেও যাওয়ার কথা রয়েছে তার। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সম্মানে সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসের অনুষ্ঠানে যাবেন প্রধানমন্ত্রী।

সফরের দ্বিতীয় দিন সকালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ সিঙ্গাপুর বোটানিক্যাল গার্ডেন পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

এরপর বাংলাদেশ-সিঙ্গাপুর বিজনেস ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

সিঙ্গাপুর সফর উপলক্ষে বুধবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানান, সিঙ্গাপুর বর্তমানে আসিয়ানের নেতৃত্বে রয়েছে। ফলে প্রধানমন্ত্রীর এই সফর রাজনৈতিক দিক দিয়েও গুরুত্বপূর্ণ। তিনি রোহিঙ্গা সঙ্কট নিরসনে সিঙ্গাপুর সরকারের সহযোগিতা চাইবেন।

চার দিনের সফর শেষে শেখ হাসিনার ১৪ মার্চ দেশে ফিরবেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...