Current date Sep 6, 2026
রাজনীতি

খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ বললেন ফখরুল

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে উপাধি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার বিকালে খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে তাকে এ উপাধি দেওয়া হয়।

এ সময় মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য অনেক সংগ্রাম করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন। এ জন্য তাকে আজ ‘মাদার অব ডেমোক্রেসি’ উপাধি দেওয়া হলো।

শনিবার নগরের শহীদ হাদিস পার্কে সভা করার অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু সেখানে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সব ধরনের মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

পরে নিষেধাজ্ঞা ও নানা বাধা উপেক্ষা করে দুপুর ৩টা থেকে কেডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ের সামনে এই জনসভা শুরু হয়। এর আগে দুপুর ১টা থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে থাকেন। সমাবেশ শুরু পরপরই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

সমাবেশে বক্তব্য রাখেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সিনিয়র নেতারা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...