Current date Sep 7, 2026
খেলা

ঝড় তুলেছে মুশফিকের ‘নাগিন’ ড্যান্স

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : নিদাহাস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকাকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে টাইগারদের ২১৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেন লংকানরা। জবাবে ২ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে মাহমুদউল্লাহ বাহিনী, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম স্মরণীয় জয়।

ব্যাটকে তলোয়ার বানিয়ে স্বাগতিক বোলারদের কচুকাটা করে এ জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন মুশফিকুর রহিম। ৩৫ বলে খেলেন ৭২ রানের ম্যাচ উইনিং ইনিংস। তবে যতটা না বীরোচিত ইনিংস, এর চেয়েও বেশি আলোচনার ঝড় তুলেছে তার নাগিন ড্যান্স।

শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে জয়সূচক রানটি নেয়ার পর খ্যাপাটে উদযাপনে মাতেন মুশফিক। এর পরই নতুন অবতারে দেখা দেন ম্যাচের নায়ক। হুঙ্কার ছোড়ার পর দেখান ‘নাগিন শো’। সঙ্গে সঙ্গে তাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তা নিয়ে ঝড় উঠেছে নেট দুনিয়ায়। একের পর এক মজার টুইট করছেন ক্রিকেট অনুরাগীরা।

শারভারি গায়েকওয়াদ নামে একজন লিখেছেন- জয়ের পর মুশফিকের নাগিন ডান্স আমার দেখা ক্রিকেট মাঠে সবচেয়ে মজার দৃশ্য।

ফারহান নামের একজন লিখেছেন, ভারতীয় ধারাবাহিক ‘নাগিনের’ প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন মুশফিক।

ভারতীয় ক্রিকেট ধারাভাষ্যকার ও বিশ্লেষক হার্সা ভোগলে টুইট করেছেন, খোঁজে থাকা টাইগারদের জন্য এটি চমৎকার জয়। ২১৫ রান তাড়া করে জয় সবসময় বিশেষ কিছু। সিরিজ নিয়ে কথা বলুন।

হারতে হারতে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল বাংলাদেশের। মোমেন্টাম পেতে একটি জয় অতি গুরুত্বপূর্ণ ছিল টাইগারদের জন্য। শ্রীলংকাকে হারিয়ে তা পেয়েছেন তারা। এখন দেখার বিষয়, তিনজাতি সিরিজের বাকি দৃশ্যে কী ভেলকি দেখান মুশফিকরা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...