Current date Jul 23, 2026
বিশ্ব

পাঁচ দিন হেঁটে মুম্বাইয়ে ৩৫ হাজার কৃষক!

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের আন্দোলনরত কৃষকরা ঋণ মওকুফসহ বিভিন্ন দাবিতে লংমার্চ করে মুম্বাইয়ে পৌঁছেছে। রবিবার বিকালে ৩৫ হাজার কৃষক ১৮০ কিলোমিটার পথ হেঁটে মুম্বাইয়ে পৌঁছায়। পাঁচ দিন হাঁটার পর মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে পৌঁছে তা্রা। আজ ১২ মার্চ মুম্বাইয়ে বিধানসভা ঘেরাও করে বিক্ষোভ করার কথা রয়েছে কৃষকদের।

আন্দোলনরত কৃষকরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান ধরে রাখতে চান তারা।দাবি আদায়ের লক্ষ্যে মহারাষ্ট্রের নাশিক জেলার এই কৃষকরা মঙ্গলবার সন্ধ্যায় যাত্রা শুরু করেন। বামপন্থী অখিল ভারত কিষান সভার নেতৃত্বে উপজাতি চাষীসহ মুম্বাই আসা কৃষকরা রাজ্যসভা ঘেরাও করে যাবতীয় ঋণ থেকে অব্যাহতি পাওয়ার পাশাপাশি আদিবাসী ভূমি কৃষকদের হাতে ফিরিয়ে দেয়ার দাবি জানাবে।

কিষান সভার প্রেসিডেন্ট অশোক ঢালি দাবি করেন, ২৫ হাজার কৃষক নিয়ে শুরু হওয়া লংমার্চ এখন ৫০ হাজার কৃষকের সমাবেশে রূপান্তরিত হয়েছে। সমাবেশ শান্তিপূর্ণ হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। অনেক আদিবাসী কৃষক অংশ নিয়েছেন ওই লংমার্চে। তারা বলছেন, বিষয়টি তাদের কাছে এখন জীবন-মরণ প্রশ্ন। ঋণ মওকুফের স্কিম চললেও মহারাষ্ট্রের কৃষকদের অনেকে তা পায়নি বলে অভিযোগ রয়েছে।

অখিল ভারত কিষান সভা দলের সেক্রেটারি অজিত নাওয়ালে জানান, রাজ্য সরকার কৃষকদের জন্য যে ঋণ সুবিধা দিয়েছে তা কোনো কাজে আসেনি। এক হাজার ৭৫৩ জন কৃষক ঋণ শোধ করতে না পেরে আত্মহত্যা করেছেন। সূত্র: এনডিটিভি

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...