Current date Sep 7, 2026
খেলা

এই মানুষগুলোর জন্য প্রার্থনা করুন : মুশফিক

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : নেপালের কাঠমাণ্ডুতে বাংলাদেশি বিমানের মর্মান্তিক দূর্ঘটনায় শোকে মুহ্যমান হয়ে পড়েছে গোটা দেশ। স্বাভাবিকভাবে ক্রিকেটাঙ্গণকেও ছুঁয়ে গেছে শোকের আবহ। দেশি-বিদেশি যেকোনো ঘটনায় ক্রিকটারদের মধ্যে সবার আগে সোশ্যাল সাইটে সক্রিয় হন ‘মি. ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম। আজও তার ব্যতিক্রম হলো না।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই ভয়াবহ দূর্ঘটনায় হতাহতদের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন মুশফিক। বিধ্বস্ত বিমানটির ছবি পোস্ট করে ক্যাপশনে সাবেক টেস্ট অধিনায়ক লিখেছেন, ‘দয়া করে এই মানুষগুলোর জন্য প্রার্থনা করুন।’ পাশে প্রার্থনা এবং কান্নার কয়েকটি ইমোটিকন ব্যবহার করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচ জেতানো টর্নেডো ইনিংস খেলা মুশফিক।

উল্লেখ্য, আজ সোমবার ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুগামী ইউএস বাংলা এয়ারলাইনসের বিমান দুর্ঘটনার কবলে পড়ে। বাংলাদেশের স্থানীয় সময় সোমবার দুপুর ৩.২০ মিনিটে কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনাগ্রস্ত হয় বোম্বাইডার ড্যাস কিউ৪০০ বিমানটি। টার্বোপ্রপ ইঞ্জিনচালিত এই বিমানটি রানওয়ের বদলে এয়ারপোর্টের একটি ফুটবল মাঠে দাঁড়িয়ে পড়ে। ঘটনায় এখন প‌র্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...