Current date Sep 6, 2026
লাইফস্টাইল

কোষ্ঠকাঠিন্য দূর করবে যেসব ফলের রস

URL copied
Share URL copied

কোষ্ঠকাঠিন্য খুবই পরিচিত একটি সমস্যা। পানিশূণ্যতার অভাবে সাধারণত এ ধরনের সমস্যা হয়। তাই কোষ্ঠকাঠিন্য দূর করতে প্রচুর পরিমানে তরল খাবার খাওয়া প্রয়োজন। এ সমস্যা দূর করতে বিভিন্ন ফলের রসও দারুন কার্যকরী। যেসব ফলে ভিটামিন, খনিজ , আঁশ এবং পানির পরিমান বেশি থাকে সেগুলোর রস কোষ্ঠকাঠিন্য সারাতে সাহায্য করে। এগুলো হজমেও সহায়তা করে।

মুসাম্বির রস : পাকস্থলী থেকে টক্সিন বের করতে সাহায্য করে এই ফলের রস। সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্যও কমায়।

নাশপাতির রস : নাশপাতিতে প্রচুর পরিমানে আঁশ থাকে। একারণে এটি হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে ভূমিকা রাখে।

আনারসের রস: আনারসের মধ্যে থাকা ব্রোমেলিন হজমে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে।

তরমুজের রস : গরম কালে শরীর দ্রুতই পানিশূণ্য হয়ে যায়। তখন কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেশি দেখা দেয়। এ সময় শরীরে পানিশূণ্যতা দূর করতে তরমুজ খেতে পারেন। কারণ এটি পেট ঠান্ডা রাখতে,হজমে ও কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে।

লেবুর রস: লেবুতে থাকা ভিটামিন সি হজমে ও পেট পরিষ্কার রাখতে সাহায্য করে।

আপেলের রস: আপেলে প্রচুর পরিমানে আঁশ, খনিজ এবং ভিটামিন থাকে। এতে থাকা সরবিটল শরীরে লাক্সেটিভের কাজ করে। আপেলে থাকা আয়রনও হজমে সাহায্য করে।

বরইয়ের রস : বরইয়ের প্রচুর পরিমানে আঁশ থাকে। যা শরীরের হজমশক্তি বৃদ্ধি করে। সেই সঙ্গে এটি কোষ্ঠকাঠিন্য কমাতেও সাহায্য করে।

কমলার রস: কমলায় প্রচুর পরিমানে ভিটামিন সি, খনিজ এবং আঁশ থাকে। এটি হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।

শশার রস: শশার মধ্যে প্রচুর পরিমাণ পানি থাকে। যা শরীরে প্রাকৃতিক লাক্সেটিভ হিসেবে কাজ করে। এতে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হয়।

বিশেষজ্ঞরা বলেন, কোষ্ঠকাঠিন্য দূর করার মুল কথাই হলো শরীরের পানিশূণ্যতা দূর করা। তাই এসব ফলের রসের পাশাপাশি ঘুম থেকে উঠে এক গ্লাস হালকা গরম পানি খাওয়ারও অভ্যাস গড়ে তুলুন।

সূত্র : স্টাইলক্রেজ

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...